নজরবন্দি ব্যুরোঃ এসএসসির গ্রুপ ডি মামলায় তদন্ত চালাচ্ছিল প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বাধীন কমিটি। এবার সেই আর কে বাগের নেতৃত্বাধীন কমিটিই তদন্ত করবে গ্রুপ সি -র। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ Anish Khan Death: আমরা ওসির নির্দেশ গিয়েছিলাম, বলির পাঁঠা করা হয়েছে, দাবী দুই ধৃতের


আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে অনুসন্ধান কমিটিকে। আদালতের তরফে জানানো হয়েছে, কমিশনের বক্তব্য তাঁরা কোনও সুপারিশ করেনি। তাহলে নিয়োগ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দুর্নীতি হয়েছে এটা ধরে নিয়েই তদন্ত উচিত বলে জানিয়েছে আদালত। স্থগিতাদেশ রাখা হয়েছে সিবিআই তদন্ত।
পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, আদালত এমন কাউকে কমিটির প্রধান করছে যিনি রাজ্যের কোনও কাজের সঙ্গে যুক্ত নন। তাই প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বের স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই তদন্ত করবে। মাসিক এক লক্ষ টাকা করে বেতন পেবেন তিনি।
এদিন শুনানি চলাকালীন মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, অর্থ দফতর বেতন দেওয়ার আগে স্ক্রুটিনি করে। কিন্তু প্রশ্ন যেহেতু ওঠেনি, তাই রাজ্য বিষয়টি নিয়ে অবগত ছিল বলেই মনে করছেন তাঁরা। রাজ্যের তরফে বলা হয়, তাঁরা চাকরীপ্রার্থীদের তরফে কিছু বলতে চাইছেন না।


আর কে বাগের নেতৃত্বাধীন কমিটিই তদন্ত করবে গ্রুপ সি -র, নির্দেশ ডিভিশন বেঞ্চের

এসএসসির গ্রুপ ডির পর গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত। ভুয়ো নিয়োগের অভিযোগে এই ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। এই ৩৫০ জন যাতে বেতন না পান সেজন্য জেলা পরিদর্শকদের নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি ৩৫০ জনের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নাহলে জেলা স্কুল পরিদর্শককে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান বিচারপতি।







