নজরবন্দি ব্যুরোঃ আমরা ওসির নির্দেশ গিয়েছিলাম, বলির পাঁঠা করা হয়েছে আমরা কিছু জানি না। আমতা ছাত্রনেতা আনিস খানের মৃত্যুকাণ্ডে অভিযুক্ত দুই পুলিশ কর্মীর বিস্ফোরক মন্তব্য। দুই জনকেই আজই উলুবেড়িয়া আদালতে পেশ করা হবে।


গত শুক্রবার হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানকে তিন তলা বাড়ির ছাদ থেকে ঠেলে খুন কাণ্ডে জল্পনা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে বুধবার আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নবান্নের সভাঘর থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
তাদের বক্তব্য, থানা থেকে গিয়েছিলাম ওসির নির্দেশে। আমরা নির্দোষ। আমাদের বলির পাঁঠা করা হয়েছে। আমাদেরকে আনিসের হত্যাকাণ্ডের আগুনে ফেলে জল ঢালার চেষ্টা করা হচ্ছে। আনিসের মৃত্য কীভাবে হয়েছিল? আমরা জানি না ঠিক। আমরা ছিলাম না।
তাহলে ওই দুই জনকে এত রাতে পাঠানোর পিছনে কারণ কী ছিল? যে আবেদনের প্রেক্ষিতে দুই ধৃতকে হেফাজতে নেওয়া হচ্ছে সেখানে কী কী তথ্য দেওয়া হবে? পুলিশ সূত্রে খবর, এর আগে দুই ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় ওসির নাম করেছিলেন তাঁরা।


আমরা ওসির নির্দেশ গিয়েছিলাম, দাবী অভিযুক্তদের

জিজ্ঞাসাবাদের জন্য আরও চার অফিসারকে তলব করা হয়েছিল। কার নির্দেশে এই কাজ করা হয়েছিল? খোঁজ শুরু করেছে পুলিশ। ওসি সহ ওই দিন আরটি ভ্যানে থাকা তিন পুলিশ অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ভবানীভবনে।







