Anis Khan: আনিস হত্যার রহস্যভেদে সিবিআই তদন্ত চাই, বিস্ফোরক দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার রাতে হাওড়ার আমতায় আনিস খানের হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে দুই পুলিশকর্মীকে। আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ধৃত হোমগার্ডের স্ত্রী আনিস হত্যায় সিবিআই তদন্তের দাবি করলেন। তিনি বলেছেন, কাশীনাথ অর্থাৎ তাঁর স্বামী কোন উচ্চপদস্থ অফিসারের নির্দেশেই গিয়েছিলেন আনিসের বাড়িতে।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগেও দুর্নীতি, বরখাস্ত শিক্ষক, সিবিআই তদন্তের উল্লেখ করল হাইকোর্ট

কাশিনাথের স্ত্রীর দাবি, উচ্চপদস্থ পুলিশের অনুমতি ছাড়া তদন্তে যেতে পারে না হোমগার্ড। কার নির্দেশে আনিসের বাড়িতে গিয়েছিলেন কাশীনাথ বেরা? তা জানতে সিবিআই তদন্ত চাই। নাহলে সত্য ধামাচাপা পড়ে যাবে। আনিস খুনে ধৃত হোমগার্ডের স্ত্রীর এই চাঞ্চল্যকর দাবিতে বেকায়দায় পড়েছে প্রশাসন।

আনিস খানের মৃত্যুতে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, শুক্রবার রাতে তাঁর বাড়িতে কে গিয়েছিল? রাজ্য পুলিশ সূত্রে দাবি, সিটের তদন্তে উঠে এসেছে, সেখানে গিয়েছিল পুলিশই! এই ঘটনায় এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন আনিসের বাবা। মৃত ছাত্রনেতা আনিস খানের পরিবারের দাবী, সিটের ওপরে তাঁরা ভরসা রাখতে পারছেন না। সিবিআইয়ের ওপরেই ভরসা রাখছেন তাঁরা।

যারা আসন খুনি তাঁরা আদৌ গ্রেফতার হয়েছেন তো? এই বলে সন্দেহ প্রকাশ করেছেন আনিসের দাদা। তাঁর কথায়, আমরা খুশি। গ্রেফতারের কথা শুনে ভালো লাগছে। কিন্তু ওরা কী অপরাধীদের গ্রেফতার করেছে? নাকি সন্দেহজনক হিসাবে গ্রেফতার করা হয়েছে? সঠিক লোক গ্রেফতার হয়েছে বলে বিশ্বাস হচ্ছে না। আমরা সিবিআই-ই চাই।

আনিস হত্যার রহস্যভেদে সিবিআই তদন্ত চাই, বিস্ফোরক দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রী!

গ্রেফতার দুই পুলিশকর্মী, তবুও সিবিআই তদন্ত চায় আনিসের পরিবার 
আনিস হত্যার রহস্যভেদে সিবিআই তদন্ত চাই, বিস্ফোরক দাবি করলেন ধৃত হোমগার্ডের স্ত্রী!

এদিকে, ‘সিবিআই তদন্তের দাবি থেকে না সরলে দুনিয়া থেকেই সরিয়ে দেব!’ গভীর রাতে এমনই হুমকি দিয়ে ফোন আসছে বলে অভিযোগ করলেন নিহত আনিসের দাদা! ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যার সত্যতা যাচাই করেনি নজরবন্দি.ইন। আতঙ্কে থাকলেও, সিবিআই তদন্তের দাবিতেই অনড় নিহত আনিসের বাবা ও দাদা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত