শিক্ষক নিয়োগেও দুর্নীতি, বরখাস্ত শিক্ষক, সিবিআই তদন্তের উল্লেখ করল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবম-দশম শিক্ষক নিয়োগেও দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন। বুধবার এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে দুর্নীতির একজনের চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুনঃ ফের মসিহা অবতারে সোনু, বাঁচালেন এক যুবকের প্রাণ

অভিযোগ, শেখ ইনসান আলি নামে এক শিক্ষক মেধাতালিকায় অনেক পিছনে থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন। সেকারণেই তাঁর চাকরি বাতিল করেছে আদালত। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত চেয়ারম্যান অথবা চেয়ারম্যান ইনচার্জের আমলে এইসব নিয়োগ হয়েছে তাঁদের মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন? তা একমাত্র সিবিআই অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি অভিযোগ তুলে একটানা ২৯ দিন অনশনে বসেন আন্দোলনকারীরা। সেবার কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারী কমিটির সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার কথা বলা হলেও মেধা তালিকায় পিছনে থাকা প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করা হয়। এমনকি ঘনিষ্টজনদের চাকরী সুনিশ্চিত করা হয়েছিল।

শিক্ষক নিয়োগেও দুর্নীতি, বরখাস্ত শিক্ষক, সিবিআই তদন্তের প্রসঙ্গ 

শিক্ষক নিয়োগেও দুর্নীতি, বরখাস্ত শিক্ষক, সিবিআই তদন্তের প্রসঙ্গ 
শিক্ষক নিয়োগেও দুর্নীতি, বরখাস্ত শিক্ষক, সিবিআই তদন্তের প্রসঙ্গ

আন্দোলনকারীদের দাবী, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বরং অবৈধ নিয়োগ বেড়েই চলেছে। তিন দফায় ৩৪৫ দিন ধরে আন্দোলন করে চলেছেন তাঁরা। হবু শিক্ষকদের বক্তব্য, মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীরা যতক্ষণ না নায্য চাকরি পাচ্ছে, তাঁদের আন্দোলন জারি থাকবে।

এবিষয়ে মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, এই ঘটনা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়োগে দুর্নীতি হচ্ছে এটা অকাঙ্খিত অনভিপ্রেত। যেখানে মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা চাকরী পাচ্ছে না। অন্যদিকে মেধাতালিকায় যাদের নাম নেই তাঁরা চাকরী পাচ্ছে। এই ঘটনা খুব দূর্ভাগ্যজনক। এই পুরো প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে এটা প্রতিষ্ঠিত। এই দুর্নীতি পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। যারা মেধাসম্পন্ন চাকরীপ্রার্থী তাঁদের প্রত্যেকের চাকরী প্রয়োজন। সরকারের এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মেধাহীনদের চাকরী থেকে বরখাস্ত করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সহযোগীতা করা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত