ফের মসিহা অবতারে সোনু, বাঁচালেন এক যুবকের প্রাণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছিল এফআইআর। আর সেই সবকিছু পিছনে ফেলে ফের মসিহা অবতারে ধরা দিলেন অভিনেতা। এবার পাশে দাঁড়ালেন জব্বলপুরের এক যুবকের।

আরও পড়ুনঃ রাজনীতির ময়দানে ‘বাদাম কাকু’? কি বলছেন ভুবন বাদ্যকার

যুবকের অস্ত্রোপচারে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সোনু ও তাঁর সংস্থা সোনু সুদ ফাউন্ডেশন। টুইট করে সোনু সুদকে ধন্যবাদ জানিয়েছেন, মধ্যপ্রদেশের কিষান কংগ্রেসের প্রদেশ মহামন্ত্রী কুঞ্জ বিহারী তিওয়ারি। কয়েকদিন আগে এক দুর্ঘটনায় জব্বলপুরের এক যুবকের ডান হাত বাদ যায়।

ফের মসিহা অবতারে সোনু, বাঁচালেন এক যুবকের প্রাণ
ফের মসিহা অবতারে সোনু, বাঁচালেন এক যুবকের প্রাণ

সেই যুবকের চিকিৎসার এবং অস্ত্রোপচারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন সোনু। অস্ত্রোপচারের সাহায্যে কৃত্রিম হাত লাগানো হয় ওই যুবকের। পরিযায়ী শ্রমিক থেকে অসুস্থ রোগী, সকলের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু।

ফের মসিহা অবতারে সোনু, বাঁচালেন এক যুবকের প্রাণ

কয়েকদিন আগে তাঁর একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোনু সুদ বরাবরই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। করোনা আবহে ২০২০ সালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন মসিহা। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন