Kacha Badam: রাজনীতির ময়দানে ‘বাদাম কাকু’? কি বলছেন ভুবন বাদ্যকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাদাম বিক্রেতা থেকে সেলিব্রিটি হয়ে দেশ-বিদেশ ডাক পাচ্ছেনভুবন বাদ্যকার হরফে ‘বাদাম কাকু’। এবার ঘাস ফুলের পতাকা উড়ছে পাশে, হুড খোলা জিপে দাঁড়িয়ে তিনি। হাতে মাইক্রোফোন, গলায় কাঁচা বাদাম…পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোণায় ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীর প্রচারে ‘সেলিব্রেটি’ ভুবন বাদ্যকার। সাতসকালে তৃণমূল প্রার্থীর প্রচারে ‘বাদামওয়ালা’।

আরও পড়ুনঃ মুক্তির আগেই আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নিয়ে আদালতে কং বিধায়ক

ইন্টারনেটে পৃথিবীতে কাঁচাবাদাম এখন হটকেকের মত বিকোচ্ছে। ভুবন বাদ্যকার এখন সেলিব্রেটি, তিনি এখন শিল্পী। প্রশ্ন হচ্ছে, তিনি কি তবে এবার রাজনীতির ময়দানে? নিজেই উত্তর দিলেন ভুবন। তাঁর বক্তব্য, ‘না আমি রাজনীতি করতে আসিনি। আমি শিল্পী হয়েই থাকতে চাই। মানুষের আর্শীবাদ নিয়েই বাঁচতে চাই। আমাকে এখানে প্রচারের জন্য ডাকা হয়েছে। আমার জনপ্রিয়তাটাকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। আর কিছুই নয়। এর আগেও আসানসোলে প্রচার করেছি।

আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নেরও সাফ জবাব দেন তিনি। ভুবন বাদ্যকার কি আর কখনও বাদাম বিক্রি করবেন? উত্তরে ভুবন বাদ্যকার বলেন, ‘দেখুন আমি এখন সেলিব্রিটি। তাই সেলিব্রিটি হয়ে যদি বাদাম বিক্রি করি, তাহলে লজ্জার বিষয়। লোকে বলবে, এখনও কোথাও কেউ ডাকল না, তাই বাদাম বিক্রি করেন। তাই শিল্পী হয়েই থাকতে চাই। আমি লজ্জিত হব। বাদাম তো বিক্রি হবেই না, লোকে ছবি তুলবে আর চলে যাবে। আমার টাকা হবে কীভাবে?’

রাজনীতির ময়দানে ‘বাদাম কাকু’? কি বলছেন ভুবন বাদ্যকার

রাজনীতির ময়দানে 'বাদাম কাকু'? কি বলছেন ভুবন বাদ্যকার
রাজনীতির ময়দানে ‘বাদাম কাকু’? কি বলছেন ভুবন বাদ্যকার

রানু মণ্ডলকে নিয়ে সকলের স্মৃতি বেশ টাটকা। সেটা ফিকে হওয়ার আগেই এবার ভুবন বাদ্যকার। প্রশ্ন থাকছেই, ভুবন বাদ্যকর কি নিজেকে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন? নাকি তাঁর পরিনীতি অন্যকিছু হতে চলেছে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর