মুক্তির আগেই আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নিয়ে আদালতে কং বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই ছবির মুক্তি। আর তার আগেই ছবির সামনে বড় বিপদ এসে জুটল আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-র উপর।এই ছবিকে ঘিরে আদালতের দারস্ত হলেন মহারাষ্ট্রের বিধায়ক আমিন প্যাটেল।

আরও পড়ুনঃ যৌন হেনস্থা এবং হস্তমৈথুনের অভিযোগ, কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে মুখ খুললেন উরফি

তবে কেবল বিধায়ক একা নয়, দক্ষিণ মুম্বইয়ের কামাথিপুরা এলাকার এক বাসিন্দা বলিউড ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ তে এলাকার নাম ব্যবহারের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এটিকে সেন্সর বা মুছে ফেলার দাবিও জানিয়েছেন। হুসেন জায়েদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বই’ বইয়ের উপর ভিত্তি করে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ তৈরি করেছেন সঞ্জয় লীলা বনশালি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট।

মুক্তির আগেই আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নিয়ে আদালতে কং বিধায়ক
মুক্তির আগেই আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নিয়ে আদালতে কং বিধায়ক

বিধায়ক আমিন প্যাটেলের অভিযোগ, ছবিতে কামাথিপুরা এলাকার সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। কামাথিপুরা মানেই কিন্তু যৌনপল্লি নয়। এখানকার মহিলারা নিজেদের ক্ষমতায় সসম্মানে বাঁচছেন। এছারাও কামাথিপুরার বাসিন্দা শ্রদ্ধা সুরভের দায়ের করা আবেদন পত্রটি মঙ্গলবার বিচারপতি গৌতম প্যাটেল এবং মাধব জামদারের একটি ডিভিশন বেঞ্চের সামনে তুলে ধরা হয়েছিল।

মুক্তির আগেই আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ নিয়ে আদালতে কং বিধায়ক

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ছবিটির মুক্তি রয়েছে। আর সেই কারণে জরুরী শুনানির জন্য অনুরোধও জানানো হয়েছে। বুধবার এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে বেঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত