Urfi Javed: যৌন হেনস্থা এবং হস্তমৈথুনের অভিযোগ, কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে মুখ খুললেন উরফি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁর খোলামেলা এবং অদ্ভুত পোশাক জন্যে আলোচনায় মুখরে থাকেন উরফি জাভেদ।  নিয়মিত খবরের শিরোনামে থাকতে ভালবাসেন ‘বিগ বস’ ওটিটি খ্যাত উরফি। বিভিন্ন সময়ে তাঁর পোশাক এবং মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এই কারণে নেটমাধ্যমে তিনি অনেক বার কটাক্ষেরও শিকার হয়েছেন। এ বার বলিউডের এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে তাঁর যৌন হেনস্থার অভিযোগে শোরগোল নেটমাধ্যমে।

আরও পড়ুনঃ Anish Khan: আনিসের হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের দু’জন, জানালেন মুখ্যমন্ত্রী

95dc098706a435106441d58ec827196d original

ইনস্টাগ্রামে (Instagram)উরফি (Urfi Javed) নিজের স্টোরিতে তাঁর সঙ্গে বলিউডের ওবেদ আফ্রিদি নামের এক কাস্টিং ডিরেক্টরের কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট দেন। একটি স্ক্রিনশটে দেখা যায়, তিনি উরফিকে একটি গানের ভিডিয়োতে কাজের সুযোগ দেওয়ার বিনিময়ে ‘কম্প্রোমাইজ়’ করতে বলছেন। ওবেদের কীর্তি ফাঁস করার হুমকি দিলে তিনি উরফিকে বলেন, কেউ অভিনেত্রীকে পাত্তা দেবে না।

যৌন হেনস্থা এবং হস্তমৈথুনের অভিযোগ, কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে মুখ খুললেন উরফি
যৌন হেনস্থা এবং হস্তমৈথুনের অভিযোগ, কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে মুখ খুললেন উরফি

এখানেই শেষ নয়, উরফি জাভেদ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওবেদ আফ্রিদির বিরুদ্ধে ভিডিয়ো মিটিংয়ের নাম করে তরুণ অভিনেত্রীদের সামনে হস্তমৈথুন করারও অভিযোগ তোলেন। উরফির লেখেন, ‘আমি টাকার জন্য পরিশ্রম করি, তাই পারিশ্রমিক চাওয়া অন্যায় নয়, কিন্তু যৌন হেনস্থা অপরাধ।’

যৌন হেনস্থা এবং হস্তমৈথুনের অভিযোগ, কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে মুখ খুললেন উরফি

urfi javed 9

নেটমাধ্যমে (Social Media) এই অভিযোগের পরেই উরফির পাশে দাঁড়ান বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মা। তিনিও ওবেদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কিছু স্ক্রিনশট নেটমাধ্যমে দেন। পাশে দাঁড়ানোর জন্য প্রিয়ঙ্ককে ধন্যবাদ জানান উরফি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন