নজরবন্দি ব্যুরোঃ হাওড়া আমতায় ছাত্রনেতা আনিসের হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের দু’জন। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনিস খানের মৃত্যুর ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার। তিনি আরও বলেন, “আমতায় এখন তদন্ত সবেমাত্র শুরু হয়েছে। এখনই কিছু জানা যায়নি আসল ঘটনাটি কী?”
আরও পড়ুনঃ Anis Khan Death: আনিস মৃত্যুকাণ্ডে সিভিক ভলেন্টিয়ারকে তলব সিটের, ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আনিস খানের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দ্বিতীয়বার সিট গিয়েছিল ময়নাতদন্ত করার জন্য কিছু তাঁদেরকে অনুমতি দেওয়া হয়নি। বরং অসহযোগিতা করা হয়েছে। তা সত্ত্বেও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দুই জন গ্রেফতার হয়েছে। আদৌ সে দোষী কিনা জানা যায়নি।
তিনি আরও বলেন, আমি নিরপেক্ষ তদন্ত নিয়ে কিছু বলতে চাই না। যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা যাতে কোনভাবেই প্রভাব খাটাতে পারে সেকারণেই তাঁদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। সরকারের কাছে যেখানেই অভিযোগ আসবে আমরা সেখানেই তদন্ত শুরু করব। যারা রাজনীতি করছেন তাঁদেরকে বলব তদন্তে বাধা দেওয়া মানে অপরাধ।
এরপরেই সুর চড়িয়ে তিনি বলেন, “আমি আন্দোলন করে বড় হয়েছি। কেউ যন আমাকে আন্দোলন না শেখায়। রাজনৈতিক কারণে খুব সমস্যায় পড়তে হয়েছে কলকাতার মানুষকে। অনেকে বিমানবন্দরে যেতে পারেননি। আন্দোলনের অধিকার সকলের রয়েছে রাস্তা অচল করে কী লাভ? তাতে তো মানুষ অচল হচ্ছে। এই ধরনের কাজ মানুষ সহ্য করবে না। অনেক হয়েছে। আইনকে আইনের কাজ করতে দিন। মানুষকে মানুষের কাজ করতে দিন। আমার কোনও আপত্তি নেই”।
আনিসের হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের দু’জন, জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই আনিস খুনের রাতে আরটি ভ্যানে যে চারজন ছিলেন তাঁদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গতকাল তিন জনকে সাসপেণ্ড অক্রার পর চার জনকে জিজ্ঞাসাবাদ। ভবানীভবনে জিজ্ঞাসাবাদ।



