Kacha Badam: কিভাবে তৈরি হল ‘কাঁচা বাদাম’ গান? দাদাগীরির মঞ্চে ঝড় তুললেন ভুবন বাদ্যকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল দাদাগীরির এপিসোডে ঝোড়ো ইনিংস খেলে সৌরভ গাঙ্গুলীর হাত থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন “বাদাম কাকু” ভুবন বাদ্যকার। বাকি পাঁচ প্রতিযোগীকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন সেরার জায়গাটা দখল করেছেন তিনি। তবে শুধু এখানেই থেমে থাকেননি সাথে ফাঁস করেছেন তার ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানের রহস্য।

আরও পড়ুনঃ ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা, দেখুন আজ রাজ্যের করোনা বুলেটিন

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে যেখানে শোয়ের শুরুতেই ধুতি-পাঞ্জাবি পড়ে কপালে তিলক কাটা অবস্থায় কাচা বাদাম গান গাইতে গাইতে দাদাগীরির মঞ্চে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকারকে। তারপর দেখা যায় সমস্ত প্রতিযোগীর হাতে বাদাম তুলে দিয়ে সৌজন্য দেখাচ্ছেন সবার প্রিয় বাদাম কাকু।

bhuban2

শো চলাকালীন সৌরভ গাঙ্গুলী তাকে তাঁর এই জনপ্রিয় গানের পেছনের রহস্যের কথা জানতে চাইলে ভুবন জানান, “আমি একদিন এক কারখানায় গিয়েছিলাম। সেখানে দেখি মোবাইল ভাঙ্গা হাতের চুড়ি এগুলির বদলে বাদাম বিক্রি হয়। সেখান থেকেই আমি এই কথাগুলি বলে বাদাম বিক্রি করতে শুরু করি এবং পরবর্তীতে দেখি কথা গুলি পরপর বসিয়ে একটি গান তৈরি হয়ে যাচ্ছে।”

কিভাবে তৈরি হল ‘কাঁচা বাদাম’ গান? দাদাগীরির মঞ্চে ঝড় তুললেন ভুবন বাদ্যকার

কিভাবে তৈরি হল 'কাঁচা বাদাম' গান? দাদাগীরির মঞ্চে ঝড় তুললেন ভুবন বাদ্যকার
কিভাবে তৈরি হল ‘কাঁচা বাদাম’ গান? দাদাগীরির মঞ্চে ঝড় তুললেন ভুবন বাদ্যকার

ভুবনের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চান সঞ্চালক সৌরভ গাঙ্গুলী। ভুবন বাদ্যকর জানান কোনো জনৈক ব্যক্তি গান রেকর্ডের জন্যে তাকে ৩০ হাজার টাকা নগদ দিলেও, সে টাকা খরচ হয়ে গিয়েছে। গান রেকর্ড হয়নি। বাদাম কাকুর উত্তরের জবানে সৌরভ বলেন, টাকা তো খরচ হওয়ার জিনিস, খরচ না হলে আসবেই বা কি করে। দিনের শেষে ভুবন বাদ্যকার দাদাগীরির এই এপিসোডের সেরার শিরোপা জিতে নেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন