Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি, গ্রুপ ডি নিয়োগে চরম দুর্নীতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রুপ ডি নিয়োগে সোমবার রিপোর্ট পেশ করল বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি। সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে চাকরী পাওয়া ৬০৯ জন পাশই করেনি। তাঁদের র‍্যাঙ্ক বদল করা হয়েছে। একইসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি। এর সঙ্গে সরাসরি রাজ্য সরকারের সম্পর্ক রয়েছে কি না তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ Kunal Ghosh: উডবার্ন ওয়ার্ড এখন কয়েদিদের আশ্রয়স্থল, আদালতে বিস্ফোরক মন্তব্য কুণালের

রিপোর্টে প্রথম সারীর বেশ কয়েকজন নেতাদের নাম উঠে এসেছে । ২০১৯ সালে ১ নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে সুপারিশ কমিটি গঠন করা হয়েছিল। তাঁরাই ওই ৬০৯ জনের প্যানেল তৈরি করেছিল। সেগুলিকে পরে রেজিস্টারে নথিভুক্ত করা হয়েছে। রিপোর্টে শর্মিলা মিত্র, মহুয়া বিশ্বাস, শেখ সিরাজউদ্দিন সহ একাধিক জনের নাম উঠে এসেছে।

Calcutta High Court - Home

এদিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশের সময় আদালতে উপস্থিত ছিলেন প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। আদালতের পর্যবেক্ষণ, শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আর্চার্য এই প্যানেল তৈরি করেছে। পাশপাশি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এর সঙ্গে যুক্ত বলেই মনে করা হচ্ছে।

পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য 

পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য 
পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

তাঁদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারির দণ্ডবিধি অনুসারে ৪২০, ১২০ বি ধারা সহ একাধিক এফআইআর দায়ের করা উচিত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ষড়যন্ত্রের জন্য সৌমিত্র সরকার, অলোক কুমার সাহা, সমরজিৎ আচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। ষড়যন্ত্রের জন্য ১২০ বি ধারায় এফআইআর দায়ের করা উচিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত