সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের, ফের স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের।  আপাতত সিবিআই জিজ্ঞাসাবাদও করতে পারবে না স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টাকে। তাঁর বিরুদ্ধে এফআইআরও করা যাবে না। ফের স্থগিতাদেশ দেওয়া হল ডিভিশন বেঞ্চের তরফে।

আরও পড়ুনঃ চেরনোবিল থেকে চুরি গিয়েছে ক্ষতিকারক বর্জ্য, অভিযোগের তির রাশিয়ার দিকে

এসএসসির গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সেই নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে।

সিবিআই তদন্ত না বলে সরাসরি জিজ্ঞাসাবাদ কী ভাবে বলতে পারেন বিচারপতি? সিঙ্গেল বেঞ্চের রায়ের শুক্রবার প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। আদালতের প্রশ্ন, যেখানে আদালত কমিটি গঠন করে দিয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ কী ভাবে সম্ভব? ডিভিশন বেঞ্চের দাবি, সিবিআই অসুবিধার মুখে পড়বে কারণ এই মামলায় প্রাক্তন বিচারপতি তদন্তের ভার পেয়েছেন।

সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের, ফের স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের, ফের স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

এদিন ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের বিরুদ্ধে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন,এই মামলার সঙ্গে মন্ত্রীরা যুক্ত।  যুক্ত রয়েছে শিক্ষা দফতর। প্রাথমিক অনুসন্ধানের কথা বলা হয়েছে। রোজ নতুন মামলা হচ্ছে। সিঙ্গল বেঞ্চের ক্ষমতা আছে এটা করার। স্কুল শিক্ষা দফতরের হাই পাওয়ার কমিটির সদস্যদের জিজ্ঞাসাবাদ করার যে নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছে, তা এখনও বহাল আছে।

আদালতের নির্দেশের পরেও কেন এরিতে গেলেন প্রাক্তন SSC-এর প্রাক্তন উপদেষ্টা? শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া প্রশ্নের মুখে প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। একইসঙ্গে এদিন সিবিআইকে জিজ্ঞাসাবাদের জন্য আরও স্বাধীনতা দিলেন তিনি। যে কোনও প্রশ্ন সিবিআই করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যাঁদের নামে অভিযোগ রয়েছে সেইসমস্ত গ্রুপ ডি কর্মীদের বেতন বন্ধ করতে হবে। এমনকি কর্মরত গ্রুপ ডি কর্মীরা সংশ্লিষ্ট স্কুলে প্রবেশ করতে পারবেন না। নির্দেশ মানা হচ্ছে কি না তা দেখবেন জেলা স্কুল পরিদর্শক।

সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের, ডিভিশন বেঞ্চে বদলে গেল রায় 

সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের, ডিভিশন বেঞ্চে বদলে গেল রায় 
সিবিআইয়ের হাতে থেকে রেহাই শান্তিপ্রসাদের, ডিভিশন বেঞ্চে বদলে গেল রায়

আদালতের তরফে বলা হয়েছে, ২০১৬ সালে ৯৮ জনের মধ্যে প্রায় ৯০ জনের তালিকার মধ্যে নাম নেই। এই কাজ এসপি সিনহার নির্দেশে হয়েছে বলেই তথ্য রয়েছে আদালতের কাছে। তবে জিজ্ঞাসাবাদ করলেও শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করা যাবে না। সেই ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর