Partha Chatterjee: গ্রুপ ডি নিয়োগেও দুর্নীতি করেছেন পার্থ চট্টোপাধ্যায়, হাই কোর্টে নথি জমা দিল ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৭২ ঘন্টা আগে রাজ্যের ১৪ জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। সেই ১৪ যায়গায় তল্লাসী চালিয়ে যেমন উদ্ধার হয়েছে প্রচুর নথি। তেমনই উদ্ধার হয়েছে ২১ কোটি নগদ টাকা সহ প্রায় কোটি টাকার গয়না। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্ত চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একাধিক নথি। যে নথির প্রমাণ করছে বেলাইনে নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। তবে শুধু শিক্ষক নিয়োগ নয় গ্রুপ ডি নিয়োগেও জল মিশিয়েছেন মন্ত্রী!

আরও পড়ুনঃ কলকাতায় রাখলে প্রভাব খাটাবেন, পার্থকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার নির্দেশ হাই কোর্টের।

আজ কিছুক্ষন আগেই হাই কোর্ট পার্থ চট্টোপাধ্যায় কে এসএসকেএম হাসিপাতাল থেকে সরিয়ে ভুবনেশ্বর পাঠানোর নির্দেশ দিয়েছে আগামীকাল ভোরবেলায়। সেই মামলাতেই আদালতে একাধিক নথি পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই নথি বলছে শুধু শিক্ষক নিয়োগ নয়। গ্রুপ ডি নিয়গকেও প্রভাবিত করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গ্রুপ ডি নিয়োগেও দুর্নীতি করেছেন পার্থ চট্টোপাধ্যায়, হাই কোর্টে নথি জমা দিল ইডি
গ্রুপ ডি নিয়োগেও দুর্নীতি করেছেন পার্থ চট্টোপাধ্যায়, হাই কোর্টে নথি জমা দিল ইডি

ইডি সূত্রে খবর, পার্থ বাবুর বাড়িতে তল্লাশির সময় একাধিক সাদা কাগজ পাওয়া গিয়েছে, যাতে অর্পিতার নাম লেখা। নামের পাশে কোথাও ‘ওয়ান-সিআর’ আবার কোনও কাগজে ‘ফোর-সিআর’ লেখা। পাশে লেখা রয়েছে তারিখ। তদন্তকারীদের দাবি, ওই  সিআর কথার অর্থ হল কোটি। সেই কাগজ দেখেই গোয়েন্দারা অনুমান করেছিলেন যে অর্পিতার কোয়েক কোটি টাকা রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারনেই একই দিনে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডির দল।

manik b

সূত্রের খবর, মন্ত্রীর বাড়ি থেকে মোট ১৭ রকমের জিনিস ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কী কী রয়েছে সেই তালিকায়? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডির অফিসাররা হাতে পেয়েছেন প্রচুর নিয়োগপত্রের সুপারিশের কাগজপত্রের ফটোকপি। সেই সঙ্গে পাওয়া গিয়েছে বেশ কিছু বদলির সুপারিশের কাগজের জেরক্স। প্রচুর চাকরিপ্রার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলেছে। এর পাশাপাশি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গিয়েছে ২০১২ সালের টেট পরীক্ষার ফলাফলের সংশোধিত কপি। এছাড়াও পাওয়া গিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির দেওয়া একটি নোটও।

গ্রুপ ডি নিয়োগেও দুর্নীতি করেছেন পার্থ চট্টোপাধ্যায়, হাই কোর্টে নথি জমা দিল ইডি

cash 1

এমনিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের স্ক্যানারে ৪৩ হাজার কর্মরত শিক্ষক। অভিযোগ এইসব শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ চাকরি পেয়েছেন বেলাইনে। ইতিমধ্যেই বাতিল হয়েছে ২৬৯ শিক্ষকের চাকরি৷ টাকার বিনিময়ে এবং রাজনৈতিক নেতাদের সুপারিশে প্রাথমিক নিয়োগের অভিযোগ উঠেছে। সেই সুপারিশের কিছু কাগজপত্র মিলেছে পার্থ বাবুর বাড়ির অফিস থেকেও। অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে বিপুল টাকা লেনদেন হয়েছে। উদ্ধার হওয়া ২১ কোটির বেশি টাকা সেই টাকারই অংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত