সিবিআইয়ের তলব এড়ালেন SSC -এর উপদেষ্টা কমিটির চার সদস্য, জানালেন মেইল করে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির চার সদস্যদের তলব করে সিবিআই। শনিবার সকালে সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে  হাজিরা দেওয়ার কথা ছিল। সিবিআইয়ের তলব এড়ালেন SSC -এর উপদেষ্টা কমিটির চার সদস্য। কারণ হিসাবে জানালেন, সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি থাকায় আজ হাজিরা সম্ভব নয়।

আরও পড়ুনঃ AAP in Gujrat: মোদির গড়ে কেজরিওয়াল, সবরমতি আশ্রম থেকে যাত্রা শুরু করল আপ

গতকালই স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে বাড়তি ক্ষমতা দেয় আদালত৷ সেইসঙ্গে এসএসসির নজরদারি কমিটির চার সদস্যদের সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। পরে ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ থেকে স্বস্তি পান তিনি। কিন্তু রেহাই মেলেনি বাকি চার জনের।

সিবিআই সূত্রে খবর, চারজনকে আর নোটিশ পাঠাবে না সিবিআই। বরং সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিষয়টি তুলবেন তাঁরা। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সিবিআইয়ের তরফে।

Whistleblower CBI officer retired compulsorily - The Sunday Guardian Live

সিবিআই সূত্রে খবর, রাত ১২ টা নাগাদ মেইল করেই তলব করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির চার সদস্যদের। তার মধ্যে রয়েছেন, সমরজিৎ আচার্য, পিকে বন্দ্যোপাধ্যায়, আলোক কুমার সরকার এবং টি পাঁজা। আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ তাঁদের নিজাম প্যালেসে সিবিআই দফতরে তলব।

অভিযোগ,২০১৬ সালে ৯৮ জনের মধ্যে প্রায় ৯০ জনের তালিকার মধ্যে নাম নেই। এই কাজ এসপি সিনহার নির্দেশে হয়েছে বলেই তথ্য রয়েছে আদালতের কাছে। তবে জিজ্ঞাসাবাদ করলেও শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করা যাবে না। সেই ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নজরদারি কমিটির চার সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের তলব এড়ালেন SSC -এর উপদেষ্টা কমিটির চার সদস্য, জানালেন কারণ 

সিবিআইয়ের তলব এড়ালেন SSC -এর উপদেষ্টা কমিটির চার সদস্য, জানালেন কারণ 
সিবিআইয়ের তলব এড়ালেন SSC -এর উপদেষ্টা কমিটির চার সদস্য, জানালেন কারণ

পরবর্তীতে ডিভিশন বেঞ্চে মামলা গড়ালে রক্ষাকবচ পান স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। কিন্তু বাকি চারজনকে রক্ষাকবচ দেওয়া হয়নি। এরপরেই কিছুটা সক্রিয় ভূমিকা পালন করে সিবিআই। মেইল মারফত শনিবার তলব করা হয়েছে চার সদস্যদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত