AAP in Gujrat: মোদির গড়ে কেজরিওয়াল, সবরমতি আশ্রম থেকে যাত্রা শুরু করল আপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য পাঞ্জাবের নির্বাচনে অভূতপূর্ব বদল ঘটিয়ে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। একেবারে মোদির গড়ে কেজরিওয়াল -এর নির্বাচনী প্রস্তুতি করতে চাইছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তাই দুই দিনের সফরে সবরমতি আশ্রমে উপস্থিত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সফরসঙ্গী পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

আরও পড়ুনঃ গোর্খার ডাকা পাহাড়ের সেমিনারে অনুপস্থিত তৃণমূল-বিজেপি, গরহাজির পাহড়ের অন্যান্য নেতারাও

এদিন সবরমতি আশ্রমের গোটা এলেকা ঘুরে দেখেন দুই মুখ্যমন্ত্রী। কস্তুরবা গান্ধীর সঙ্গে যে হৃদয় কুঞ্জে গান্ধীজি থাকতেন ঘুরে দেখলেন সেই হৃদয় কুঞ্জ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি গান্ধীর দেশের জন্মগ্রহণ করে গর্ববোধ করি। দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার আমি এখানে এলাম। কিন্তু আমি আগে এখানে অনেকবার এসেছি। কিন্তু ‘পবিত্র স্থান’ বলে রাজনীতির সমস্ত প্রসং এড়িয়ে গেলেন তিনি।

Arvind Kejriwal, Bhagwant Mann spin charkha at Sabarmati Ashram ahead of Gujarat polls | Pics - India News

এদিন প্রায় ২ কিলোমিটারের পদযাত্রার কথা রয়েছে আম আদমি পার্টির। যেটাকে তিরঙ্গা যাত্রা বলে আখ্যা দেওয়া হয়েছে আম আদ্মি পার্টির তরফে। দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হামলার পর আমেদাবাদে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে পূর্বে ঘোষণা করেছিলেন ১৮২ টি আসনে লড়াই করবেন। তাই এখন থেকে নেমে পড়লেন।

মোদির গড়ে কেজরিওয়াল, শুরু করলেন প্রচার 

মোদির গড়ে কেজরিওয়াল, শুরু করলেন প্রচার 
মোদির গড়ে কেজরিওয়াল, শুরু করলেন প্রচার

২০১৭ সালের নির্বাচনেও গুজরাতে পা জমিয়েছিল কেজরিওয়াল। সেবার প্রচারে নেমেছিলেন আম আদমি পার্টির দুই জনপ্রিয় মুখ মনীশ সিসোদিয়া এবং অরবিন্দ নিজে। ২৯ আসনে প্রার্থী দিলেও একটিতেও জয়লাভ করতে পারেনি তাঁরা। কিন্তু এবার গুজরাতের হাওয়া অনেকটাই বদলে গেছে। সমুহ সম্ভাবনা দেখছে আপ। তাই আশা না ছেড়েই সঙ্গী ভগবন্ত মানকে নিয়ে শুরু করলেন প্রচার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত