রাজ্য সরকারী কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা, কাজে ফাঁকি দিলে কোনওভাবেই বরদাস্ত নয়।
শুনানি শেষে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের সভা করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে শর্তসাপেক্ষে। আসলে মামলাকারীদের দাবি ছিল, যৌথ মঞ্চের ৫০০ জন নবান্নের সামনের বাস স্ট্যান্ডের কাছে সভা ও অবস্থান বিক্ষোভ করবেন। কিন্তু বিচারপতির মতে, ৩০০ জন জমায়েত করতে পারবেন নবান্নের সামনে।
ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। খারিজ হয়ে গেল দ্রুত শুনানির আর্জি। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। আগামী ৫ই ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে।
পুজোর মুখেই ফের কর্মবিরতির ডাক। পরপর দুদিন কর্মবিরতির ডাক দিল ডিএ আন্দোলনকারীরা। জানা যাচ্ছে, আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবার সংগ্রামী যৌথমঞ্চের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই টানা দুদিনের কর্মবিরতিতে কাজ না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার ডিএ আন্দোলনকারীদের মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের অসিত মিত্র, আবদুল মান্নান ও কৌস্তভ বাগচিরা। সেই মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সোনালী গুহ সহ অন্যান্য বিজেপি নেতারা। যার জেরে অস্বস্তিতে পড়েছে দল। বিজেপির সঙ্গে একই মঞ্চে কংগ্রেস নেতারা! কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে তিন নেতা।
আইনশৃঙ্খলা বজায় রাখতেই মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ২ মাসের জন্য জারি ১৪৪ ধারা। কালীঘাটের বেশ কিছু এলাকায় আপাতত দুই মাসের জন্য জারি থাকবে এই নির্দেশিকা। এমনটাই জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। আপাতত ওই এলাকা দিয়ে গাড়ি যাতায়ত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।