Congress: বিজেপির সঙ্গে একই মঞ্চে কংগ্রেস নেতারা! শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে তিন নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গ রাজনীতিতে বিজেপি ও কংগ্রেসের যোগের কথা একাধিকবার উল্লেখ করেছেন তৃণমূলের নেতারা। এমত অবস্থায় শনিবার ডিএ আন্দোলনকারীদের মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেসের অসিত মিত্র, আবদুল মান্নান ও কৌস্তভ বাগচিরা। সেই মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সোনালী গুহ সহ অন্যান্য বিজেপি নেতারা। যার জেরে অস্বস্তিতে পড়েছে দল। বিজেপির সঙ্গে একই মঞ্চে কংগ্রেস নেতারা! কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির রোষানলে তিন নেতা।

আরও পড়ুনঃ TMC: চাকরি দেওয়ার নামে প্রতারণা, লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

কেন্দ্রীয় হারে ডিএ সহ একাধিক দাবিতে শনিবার কলকাতায় মহামিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ার সামনে দিয়েই যায় মিছিলও। মিছিল শেষে হাজরা মোড়ে সভা করে সংগ্রামী যৌথ মঞ্চ। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন আবদুল মান্নান, অসিত মিত্র ও কৌস্তভ বাগচিরা। যা নিয়ে খোঁচা দিতে শুরু করেছে তৃণমূল।

বিজেপির সঙ্গে একই মঞ্চে কংগ্রেস নেতারা! আগামী দিনে চরম পদক্ষেপ? 

তৃণমূলের হেন আক্রমণের পরে কংগ্রেসের অন্দরেও নতুন করে চাপানুতোর শুরু হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, তিন নেতাই তাঁকে না জানিয়ে মিছিলে গিয়েছিলেন। তাঁদের আচরণে ক্ষুব্ধ কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি। কেন ওই মঞ্চে গেলেন তাঁরা, কারণ জানতে চাওয়া হবে বলেই খবর। তবে কি এবার তিন নেতার নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেবে কংগ্রেস?

বিজেপির সঙ্গে একই মঞ্চে কংগ্রেস নেতারা! আগামী দিনে চরম পদক্ষেপ? 

বিজেপির সঙ্গে একই মঞ্চে কংগ্রেস নেতারা! আগামী দিনে চরম পদক্ষেপ? 

কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচির মন্তব্য, তিনি কোনও বিজেপি নেতার সঙ্গে মঞ্চ ভাগ করেননি। তাঁর বক্তব্য রেখে চলে যাওয়ার পরেই বিজেপি নেতারা উপস্থিত হন। একজন আইনজীবী হওয়ার কারণে তাঁর সঙ্গে আন্দোলনকারীদের যোগাযোগ রয়েছে। সেকারণেই উপস্থিত হন তিনি। যদিও এবিষয়ে কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা আবদুল মান্নান ও অসিত মিত্রের তরফে কোনও উত্তর মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন