DA Protest: খাদ্য ভবন অচল করার পরিকল্পনা! কি বার্তা দিল ডিএ আন্দোলনকারীরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে রাজ্যে আন্দোলন চালাছেন বিক্ষোভকারীরা। আর আজ, শনিবার সেই আন্দোলন ১০০ দিনে পড়ল। আর আজকের দিনে একাধিক পরিকল্পনা নিয়েছেন আন্দোলনকারীরা। জানা যাচ্ছে, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ দিয়েই মিছিলে হাঁটবেন যৌথ মঞ্চের সদস্যরা। যদিওবা প্রথমে অনুমতি না পেলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর বিচারপতি রাজাশেখর মান্থা সেই অনুমতি দেন।

আরও পড়ুন: Nitish Rana: দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী, সাচির গাড়িও ধাওয়া করার অভিযোগ!

এদিকে, শুধু ধর্না, মিছিল কিংবা অবস্থান করেই যে কাজ হবে না! এটা বুঝেই এবার মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আন্দোলনকে এবার নতুন মাত্রা দিতে আরও সক্রিয় হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। আর তার ফলেই আগামী সোমবার খাদ্য ভবন অচল করার পরিকল্পনা নিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। যার ফলে ইতিমধ্যেই নিজেদের হোয়াটসঅ্যাপে গ্রুপে চলছে পরিকল্পনা চালাচ্ছেন তাঁরা।

খাদ্য ভবন অচল করার পরিকল্পনা, সক্রিয় হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা
খাদ্য ভবন অচল করার পরিকল্পনা, সক্রিয় হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা

জানা যাচ্ছে, খাদ্য ভবনের দুই কর্মী সৌমেন্দ্র নারায়ণ বসু এবং দেবু সিংহকে বদলি করে দেওয়া হয়েছে। ওই বদলি হওয়া দুই কর্মী আছেন ডিএ আন্দোলনের প্রথম সারিতে। প্রশাসনের পক্ষ থেকে দেবুকে পশ্চিম বর্ধমানে ও সৌমেন্দ্রকে পূর্ব বর্ধমান বদলি করা হয়েছে। আর এই খবর সম্প্রতি আন্দোলনকারীদের একটি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ায়, তাঁদের বদলি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই! যদিওবা ওই হোয়াট্‌সঅ্যাপ মেসেজগুলির সত্যতা যাচাই করেনি নজরবন্দি।

খাদ্য ভবন অচল করার পরিকল্পনা, সক্রিয় হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা

এরপরেই ওই দুই কর্মীর বদলি ঘিরে উত্তেজনা ছড়ায় খাদ্য ভবনে। তারপরেই খাদ্য ভবন অচল করার পরিকল্পনা করলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, যেহেতু শুক্রবার, শনি ও রবি ছুটি রয়েছে। তাই সোমবার থেকেই শুরু হবে লাগাতার কর্মবিরতি। যতদিন না পর্যন্ত ওই দুই কর্মীর বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, সেই কর্মবিরতি চলবে। বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা।

খাদ্য ভবন অচল করার পরিকল্পনা, সক্রিয় হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা

খাদ্য ভবন অচল করার পরিকল্পনা, সক্রিয় হচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত