Nitish Rana: দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী, সাচির গাড়িও ধাওয়া করার অভিযোগ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের রাজধানী যে কখনই মহিলাদের জন্য সুরক্ষিত নয়, তা আমরা বারংবার প্রমাণ পেয়েই থাকি। ঠিক আবারও এমন এক ঘটনায় সাক্ষী রইল দেশের রাজধানী দিল্লি। এক্কেবারে খাস দিল্লিতেই হেনস্থার শিকার হলেন কেকেআর অধিনায়কের নীতিশ রানার স্ত্রী সাচি মারওয়ার। শুধু তাই নয়, ওই ২ যুবক নাকি বেশ অনেকক্ষণ ধরেই সাচির গাড়ি ফলো করছিল বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Cow Smuggling Case: অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ, সিবিআই কোর্টে হাজির আব্দুল লতিফ

ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তুলে ধরেছেন নীতীশ রানার স্ত্রী সাচি মারওয়ার! পাশাপাশি এই ঘটনার কথা জানিয়ে দিল্লি পুলিশকে অভিযোগ দায়ের করেছেন সাচি। কিন্তু দিল্লি পুলিশের কাছ থেকে কোনও রকমের সাহায্য তিনি পাননি বলে দাবি করেছেন। শুধু তাই নয়, সাচির দাবি, দিল্লি পুলিশ তাঁকে এই বিষয়টি নিয়ে ভাবতেও না করে। আর অভিযোগ দিল্লি পুলিশ অভিযোগ দায়ের না করার ঘটনায় সাচি অবাক হয়ে গিয়েছে।

দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী, দিল্লি পুলিশের কাছ থেকে কোনও রকমের সাহায্য পাননি অভিযোগ
দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী, দিল্লি পুলিশের কাছ থেকে কোনও রকমের সাহায্য পাননি অভিযোগ

এরপরেই সাচি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এই পুরো ঘটনাটি তুলে ধরেন। এপ্রসঙ্গে সাচি লেখেন, কাজ থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। ওই দুই যুবক কোনও কারণ ছাড়াই তাঁর গাড়ি ধাওয়া করছিল। কিন্তু এই ঘটনায় যখন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য যোগাযোগ করেন, তখন কোনও রকম সাহায্য পাননি। পাশাপাশি এই ঘটনায় ইন্সটাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট পোস্ট করেছেন সাচি।

দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী, দিল্লি পুলিশের কাছ থেকে কোনও রকমের সাহায্য পাননি অভিযোগ

জানা যাচ্ছে, ওই ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশটটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ওই ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশটটিতে পরিষ্কার ওই ২ যুবকের মুখ দেখা যাচ্ছে। আর এই ঘটনায় একাধিক নেটিজেন দিল্লি পুলিশের কাছে ওই ২ যুবককে গ্রেফতারের দাবি জানিয়েছেন। শুধুতাই নয়, এমন অনেক ঘটনা ঘটেছে যাতে পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে! তাহলে কি রাজধানী মহিলাদের জন্য সুরক্ষিত নয়!

দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী, দিল্লি পুলিশের কাছ থেকে কোনও রকমের সাহায্য পাননি অভিযোগ

দিল্লিতে হেনস্থার শিকার কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী, দিল্লি পুলিশের কাছ থেকে কোনও রকমের সাহায্য পাননি অভিযোগ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত