নজরবন্দি ব্যুরো: শনিবার ভোররাতে মাস্কে মুখ লুকিয়ে আদালতে পৌঁছায় গরুপাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ আব্দুল লতিফ! এদিন তাঁর ৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে। আর এই শেষদিনেই আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ।
আরও পড়ুন: Terrorist Encounter: সেনার গুলিতে কাশ্মীরে মৃত জঙ্গি! উদ্ধার প্রচুর অস্ত্র


উল্লেখ্য, এর আগে গরুপাচার মামলায় সিবিআই যে চার্জশিট পেশ করেছিল, তাতে নাম ছিল ব্যবসায়ী আব্দুল লতিফের। জানা যায়, ইলামবাজার পশু হাটের মালিক লতিফ অনুব্রতর ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি গরুপাচার মামলা অন্যতম অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলেও পরিচিত ছিল। তদন্তকারীদের দাবি, বীরভূম থেকে গরুকে ট্রাকে তুলে, মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানোর দায়িত্ব ছিল এই লতিফের উপর। পরে সেগুলি পৌঁছে যেত বাংলাদেশে। সিবিআইয়ের পাশাপাশি ইডির চার্জশিটেও নাম রয়েছে ব্যবসায়ীর।

যদিওবা এদিন, শনিবার আসানসোল আদালতে এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় শোক পালন করা হয়। তাই আর নতুন করে এদিন শুনানি হয়নি আদালতে। তবে এদিন যে আব্দুল হাজিরা দিয়েছেন তা রেকর্ড করা হয়েছে। আর এই মামলায় আগামী হবে ৮ মে। আর সেইদিন ফের আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে তাঁকে বলে জানা যাচ্ছে।



প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী শেখ আব্দুল লতিফ। তারপরে শর্ত সাপেক্ষে জামিন মেলায়, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা।
অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ, সিবিআই কোর্টে হাজির হয় গরুপাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত








