নজরবন্দি ব্যুরো: জঙ্গিদের বিস্ফোরণের ঘটনায় গতকাল, শুক্রবার ৫ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। আর তারপরেই ওই এলাকায় শুক্রবার থেকেই জঙ্গি দমনের অভিযান চালাতে রাজৌরির কান্দি জঙ্গল এলাকায় এনকাউন্টারে নেমেছিল পুলিশ। আরও সেই জঙ্গি দমন অব্যাহত। জানা যাচ্ছে, ওই এলাকায় শনিবারও অভিযান চালায়।
আরও পড়ুন: Weather Update: ফের বাড়বে অস্বস্তিকর গরম, তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে


সূত্রের খবর, শনিবার জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর লড়াই চলে। আর অন্যদিকে, এদিন সকালেই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় আরও একটি এনকাউন্টারে নামে সেনাবাহিনী। আর সেই অভিযানে এক জঙ্গির মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ। যদিও মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, রাজৌরিরতে জঙ্গিদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। সেগুলির মধ্যে রয়েছে একটি একে৫৬, একে-র চারটি ম্যাগজিন, ৫৬ রাউন্ড গুলি, ৯ এমএম পিস্তল, সহ তিনটি গ্রেনেড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, শনিবার সেনা অভিযান খতিয়ে দেখতে কাশ্মীরে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একথা নিশ্চিত করে জানিয়েছেন কাশ্মীর পুলিশের ডিজিপি।



জানা গিয়েছে, গোপন সূত্র মতে সেনাবাহিনীর জওয়ানরা খবর পায় যে, বারামুল্লার কারহামা কুঞ্জের গ্রামের দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই এদিন ভোর থেকে অভিযান শুরু করে সেনা। আর সেই সেনা অভিযানে মৃত্যু হল এক জঙ্গির। অপর এক জঙ্গি আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ওই গোটা গ্রামটি ঘিরে রেখেছেন সেনাবাহিনীর জওয়ানরা।
সেনার গুলিতে কাশ্মীরে মৃত জঙ্গি, যদিও মৃত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি









