DA Protest: একসঙ্গে তিন জায়গায় আন্দোলন! ফের আজ-কাল কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথমঞ্চের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর মুখেই ফের কর্মবিরতির ডাক। পরপর দুদিন কর্মবিরতির ডাক দিল ডিএ আন্দোলনকারীরা। জানা যাচ্ছে, আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবার সংগ্রামী যৌথমঞ্চের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই টানা দুদিনের কর্মবিরতিতে কাজ না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: Shehnaaz Gill: ছবি মুক্তির পরের দিনই বিপত্তি! আচমকা অসুস্থ শেহনাজ, ভর্তি করা হল হাসপাতালে

সূত্রের খবর, দুর্গা পুজোর আগে সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে ডিএ-সহ চার দফা দাবিতে ফের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দিতে হবে। একইসঙ্গে যোগ্য অস্থায়ী কর্মচারিদের স্থায়ী পদে নিয়োগের পাশাপাশি শূন্যপদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগের দাবিতে সরব হয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শহিদ মিনারের পাশাপাশি রাজভবন ও নবান্নের সামনেও অবস্থান করবে তাঁরা।

একসঙ্গে তিন জায়গায় আন্দোলন, ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথমঞ্চের

এদিকে, মঙ্গলবার ২৫৭ দিনে পড়ল সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলন। প্রায় ১ বছর হতে চলল শহিদ মিনারে আন্দোলনকারীদের ধর্না। অন্যদিকে, আজ, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে আন্দোলনকারীদের এই কর্মসূচি। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার কর্মবিরতি পালন আন্দোলনকারীরা। কিন্তু তাতে সমাধানসূত্র মেলেনি বলেই দাবি করেছেন অনেকেই।

একসঙ্গে তিন জায়গায় আন্দোলন, ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথমঞ্চের

এপ্রসঙ্গে এক আন্দোলনকারী জানিয়েছেন, “বহুদিন ধরেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু তাতে সুরহা মেলেনি। আবারও ১০ ও ১১ তারিখ সেভাবেই পেন ডাউন করেছি। এবার এতে যদি কাজ না হয়, তাহলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব। একসঙ্গে তিন জায়গায় আন্দোলন চলবে। নবান্ন, রাজভবনের সামনেও অবস্থান বিক্ষোভ শুরু হবে।”

একসঙ্গে তিন জায়গায় আন্দোলন, ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথমঞ্চের

একসঙ্গে তিন জায়গায় আন্দোলন, ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথমঞ্চের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত