নজরবন্দি ব্যুরো: ছবির মুক্তির পরের দিনই ঘটল বিপত্তি! আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী শেহনাজ গিল। সূত্রের খবর, বর্তমানে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের পর্যবেক্ষণে আছেন তিনি। তবে এখন অভিনেত্রীর পরিস্থিতি স্থিতিশীল। ইতিমধ্যেই শেহনাজের অসুস্থ হওয়ার সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: CBI-ED-র তল্লাশি এক ফোনে বন্ধ করতে পারি, বেফাঁস সুকান্ত


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অভিনেত্রী শেহনাজ গিলের ছবি থ্যাঙ্ক ইউ ফর কামিং। আর এই ছবি মুক্তি পাওয়ায় পরের দিনই হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ছবির প্রমোশনের চাপের জন্যই নাকি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শুধু তাই নয়, বাইরের খাবার থেকেই পেটে সংক্রমণ হয়েছে শেহনাজের। যদিওবা ডাক্তারের পরামর্শে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, শেহনাজের অসুস্থ হওয়ার সংবাদটি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়া মাত্রই বলি অভিনেতা অনিল কাপুর থেকে শুরু করে অর্জুন বিজলানি, রিয়া কাপুর সহ অনেকেই তাঁর সকলেই দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন। একইসঙ্গে বলি অভিনেতা অনিল কাপুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “তুমি মুমতাজের মতো। পরবর্তী মুমতাজ। সবাই ছবিটি দেখছে, আর প্রশংসা করছে।”



এদিকে, হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া থেকে লাইভে এসেছিলেন শেহনাজ। তখন তাঁর পাসে অভিনেত্রী রিয়া কাপুরকে দেখা যায়। নিজেই লাইফ এসে ভক্তদের কাছে নিজের স্বাস্থ্যের খবর জানান অভিনেত্রী। বলেন, “এখন আমি ভালো আছি। তবে আগে ভালো ছিলাম না। স্যান্ডুইচ খেয়ে আমার পেটে সংক্রমণ হয়েছিল।”
ছবি মুক্তির পরের দিনই বিপত্তি, অসুস্থ শেহনাজকে ভর্তি করা হল হাসপাতালে








