নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে দুর্নীতি মামলায় তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। কিন্তু প্রথম থেকেই তৃণমূলসহ বিরোধীদের অভিযোগ ছিল যে, এই দুই কেন্দ্রীয় এজেন্সির উপর বিজেপির নিয়ন্ত্রণ রয়েছে। এবার এপ্রসঙ্গে বেফাঁস মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, “CBI-ED-র তল্লাশি এক ফোনে বন্ধ করতে পারি।” আর রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্যে নতুন করে শোরগোল ছড়িয়েছে।
আরও পড়ুন: অভিষেককে আশ্বস্ত করে দিল্লিতে রাজ্যপাল, শাহ বৈঠকে উঠতে পারে ‘বকেয়া’ ইস্যু


প্রসঙ্গত, সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সকালে রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের একটি টিম। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিজেপি বিধায়কের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এপ্রসঙ্গেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “সিবিআইয়ের যাকে প্রয়োজন তাকে ডাকবে।”

সুকান্ত মজুমদার বলেন, “সিবিআইয়ের প্রয়োজন না হলে, তাঁরা কেন শুভেন্দুকে ডাকবে?তল্লাশি বন্ধ করতে আমরাও পারি! একটা ফোনে তল্লাশি বন্ধ করতে পারতাম, কিন্তু আমরা এতে বিশ্বাসী নই।” আর বিজেপি রাজ্য সভাপতির এহেন দাবিতে হইহই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।



সুকান্তের এহেন মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীদল তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “আমরা তো এটাই বারবার বলে আসছি। বিজেপির লোকেরাই বারংবার ফোন করে সিবিআই পাঠায়। আর ওদের দরকার হলে ওয়াশিং মেশিনে ধুয়ে ঘরে তোলে। ওদের হাতেই লাটাই।”
CBI-ED-র তল্লাশি এক ফোনে বন্ধ করতে পারি, বিজেপি রাজ্য সভাপতির এহেন দাবিতে হইহই রাজ্য রাজনীতিতে









