DA Protest: ‘সুপ্রিম’ ধাক্কা DA আন্দোলনকারীদের, খারিজ দ্রুত শুনানির আবেদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। খারিজ হয়ে গেল দ্রুত শুনানির আর্জি। মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। আগামী ৫ই ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, খসড়া নামের জন্য ১ সপ্তাহের ডেডলাইন

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে মামলার এই ডিএ মামলার প্রথম শুনানি হয়েছিল ২০২২ সালের ২৮শে নভেম্বর। কিন্তু কোনও স্থায়ী সমাধান মেলেনি। যদিও কলকাতা হাইকোর্ট আন্দোলনকারীদের পক্ষেই রায় দেয়। এরপর সেই রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

'সুপ্রিম' ধাক্কা DA আন্দোলনকারীদের, খারিজ দ্রুত শুনানির আবেদন
‘সুপ্রিম’ ধাক্কা DA আন্দোলনকারীদের, খারিজ দ্রুত শুনানির আবেদন

প্রথমে সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে মামলা লড়ছিলেন মুকুল রোহতগি। এরপরেই রাজ্য সরকারের তরফে আইনজীবী বদল করা হয়। দায়িত্বে আসেন অভিষেক মনু সিঙঘভি। এর পর থেকেই বার বার পিছিয়ে যায় শুনানি।

'সুপ্রিম' ধাক্কা DA আন্দোলনকারীদের, খারিজ দ্রুত শুনানির আবেদন

‘সুপ্রিম’ ধাক্কা DA আন্দোলনকারীদের, খারিজ দ্রুত শুনানির আবেদন

'সুপ্রিম' ধাক্কা DA আন্দোলনকারীদের, খারিজ দ্রুত শুনানির আবেদন

এরই মধ্যে গত বুধবার বিধানসভায় ডিএ আন্দোলন নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মহার্ঘভাতা বাধ্যতামূলক নয়। একই সঙ্গে বামফ্রন্ট সরকারের দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ২০১৯ সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়েই ডিএ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত