VC Appointment Case: উপাচার্য নিয়োগ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, খসড়া নামের জন্য ১ সপ্তাহের ডেডলাইন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। উপাচার্য নিয়োগ মামলায় এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের চূড়ান্ত খসড়া তালিকা এক সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ।

আরও পড়ুন: ফের আদালতে ভর্ৎসিত রাজ্য পুলিশ, ধর্মতলার পর খেজুরিতেও শুভেন্দুকে সভার অনুমতি হাইকোর্টের

এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই। দায়িত্ব সামলাচ্ছেন ভারপ্রাপ্ত উপাচার্যরা। যে কারণে একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এর আগের শুনানিতেও সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ রাজ্য, রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-কে একসঙ্গে বসে আলোচনার নির্দেশ দিয়েছিল।

উপাচার্য নিয়োগ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, খসড়া নামের জন্য ১ সপ্তাহের ডেডলাইন

কিন্তু সে সময় রাজ্যপালের তরফে কোনও আইনজীবী উপস্থিত না থাকায় সেই বৈঠক সম্ভব হয়নি। এবারেও সুপ্রিম কোর্ট বলল, রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সূত্র খোঁজা প্রয়োজন।

উপাচার্য নিয়োগ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, খসড়া নামের জন্য ১ সপ্তাহের ডেডলাইন

উপাচার্য নিয়োগ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, খসড়া নামের জন্য ১ সপ্তাহের ডেডলাইন

উপাচার্য নিয়োগ নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, খসড়া নামের জন্য ১ সপ্তাহের ডেডলাইন

আর আজ কার্যত কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বিচারপতিদের পর্যবেক্ষণ, প্রস্তাবিত নামের চূড়ান্ত খসড়া তালিকা এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে শীর্ষ আদালতে। পাশাপাশি, সব পক্ষের আইনজীবীকে একসঙ্গে বসার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে অ্যাটর্নি জেনারেলকেও উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত