নজরবন্দি ব্যুরো: আইনশৃঙ্খলা বজায় রাখতেই মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে ২ মাসের জন্য জারি ১৪৪ ধারা। কালীঘাটের বেশ কিছু এলাকায় আপাতত দুই মাসের জন্য জারি থাকবে এই নির্দেশিকা। এমনটাই জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। আপাতত ওই এলাকা দিয়ে গাড়ি যাতায়ত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জমায়েতের ওপরেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ OMR Sheet -এ কারচুপি রুখতে কড়া পদক্ষেপ, দুর্নীতি ঠেকাতে নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যের


উল্লেখ্য, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে একটানা ধর্না কর্মসূচি জারি রেখেছেন সরকারি কর্মচারিরা। কিন্তু সরকার এখনও অবধি তাঁদের দাবি না মেনে নেওয়ার কারণে গতকাল বিরাট সমাবেশের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। এমনকি মুখ্যমন্ত্রীর পাড়াতেই মিছিলের ডাক দেন তাঁরা। প্রথমে মিছিলের অনুমতি দিতে রাজি হয়নি প্রশাসন। এরপর অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সরকারি কর্মচারিরা।
আরও পড়ুনঃ কাজ না করেই বেতন পেয়েছে কোভিডে, DA আন্দোলনকারীদের তীব্র আক্রমনে তৃণমূল!



হাজরা এলাকায় মিছিল হলে কালীঘাট এলাকায় নয় কেন? রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সেকারণেই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব। তখন আন্দোলকারী সরকারি কর্মচারিদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন, মিছিলের অনুমতি চাওয়ার পরেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। এমনকি ওই এলাকাকে স্পর্শকাতর বলে অভিহিত করা হয়। পরে অবশ্য শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন বিচারপতি।
শনিবার মিছিল শেষে মঞ্চ থেকে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করেন বিরোধী দল বিজেপি, কংগ্রেস সহ অন্যান্য দল ও সংগঠনের নেতারা। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জলকামানও প্রস্তুত রাখা হয়েছিল। কলকাতা পুলিশের সব ক’টি ডিভিশন থেকে ফোর্স নিয়ে আসা হয়েছিল আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। আর সেই মিছিল ও কর্মসূচির শেষেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেন পুলিশ কমিশনার।
২ মাসের জন্য জারি ১৪৪ ধারা, করা যাবে না কোনও জমায়েত
এরপরেই কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলে হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশ বাদ দিয়ে কালীঘাটের বেশ কিছু এলাকায় জারি করা হল ১৪৪ ধারা। আপাতত ২ মাসের জন্য জারি ১৪৪ ধারা, পুলিশের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর।







