আগামী সপ্তাহের ২০ এবং ২১ তারিখ একটানা পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই মধ্যে একাধিক অনশানকারীদের অসুস্থ হওয়ার খবর আসছে প্রতিনিয়ত। শনিবারও অসুস্থ হয়ে পড়েন এক কর্মচারী। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাজ্য সরকারের তরফে বর্ধিত ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা বলা হলেও আন্দোলন তুলতে নারাজ সরকারি কর্মচারিরা। এখন তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। যা নিয়ে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর কথায়, ২০-২১ না আসলে ২২ তারিখ বাড়িতেই থাকুন।
বুধবার সরকারের তরফে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলেও তা মানতে নারাজ সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার মেদিনীপুরের সভা থেকে তা নিয়ে বলতে গিয়ে ফের কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।