Mamata Banerjee: বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে, ডিএ প্রসঙ্গে কেন্দ্রের দিকেই মমতার অভিযোগের তীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বকেয়া টাকা না মেটানোর অভিযোগে দীর্ঘ ২০ দিনের বেশী সময় ধরে শহিদ মিনারের নীচে ধর্নায় শামিল হয়েছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সরকারের তরফে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলেও তা মানতে নারাজ সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার মেদিনীপুরের সভা থেকে তা নিয়ে বলতে গিয়ে ফের কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা।

আরও পড়ুনঃ Jatu Lahiri: প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি, রাজনৈতিক মহলে শোকের ছায়া

এদিন মেদিনীপুরের এক সরকারি অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো ম্যাজিশিয়ন নই। টাকাটাও জোগাড় করতে হয়। অনেকে বলে এটা পেলাম ওটা দাও। আরে যেটা পেলে সেটা ধরে রাখতে গেলে যে টাকার প্রয়োজন সেটা কোথা থেকে জোগাড় হবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে।

বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে, কেন্দ্রকে তোপ মমতার 
বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে, কেন্দ্রকে তোপ মমতার 

এরপর বিজেপিকেও কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, বিজেপির নেতারা গিয়ে বলছে রাস্তায় টাকা দিও না। জলে, বাড়িতে, একশো দিনের কাজে টাকা দিও না। তাহলে মানুষ উপকৃত হবে। আমি কী করে ভোট চাইব। আমি বলি তোমাদের লজ্জা থাকা উচিত। কারণ, এগুলো মানুষের টাকা এগুলো তোমাদের টাকা নয়। জনগণের কর নিয়ে দিল্লি তুলে নিয়ে যায়। আগে রাজ্য সরকার পেত। জিএসটির পর আর টাকা দেওয়া হয় না।

বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে, কেন্দ্রকে তোপ মমতার 

বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে, কেন্দ্রকে তোপ মমতার 
বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে, কেন্দ্রকে তোপ মমতার 

গতকাল বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মচারিদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু রাজ্যের এই প্রস্তাব মানতে রাজি নন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, ৪২ শতাংশের পরিবর্তে মাত্র ৬ শতাংশ ডিএ দিচ্ছে সরকার। এই ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে নারাজ তাঁরা। এই টাকা মুখ্যমন্ত্রীকেই ফিরিয়ে দিয়ে বলেন, এই টাকায় পরিবারের প্রতিপালন করুন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ২০ ও ২১ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে সমস্ত কাজ থেকে অব্যহতি দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত