নজরবন্দি ব্যুরোঃ বকেয়া ডিএ দ্রুত মেটানোর দাবিতে ২২ দিনে পড়ল শহিদ মিনারের পদতলে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। রাজ্য সরকারের তরফে বর্ধিত ৩ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা বলা হলেও আন্দোলন তুলতে নারাজ সরকারি কর্মচারিরা। এখন তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। যা নিয়ে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর কথায়, ২০-২১ না আসলে ২২ তারিখ বাড়িতেই থাকুন।
আরও পড়ুনঃ Chetan Sharma: চাপের মুখে ইস্তফা দিলেন চেতন? ঘনিভূত হচ্ছে একাধিক প্রশ্ন


একইসঙ্গে তাঁর বক্তব্য, এরা বুঝবার চেষ্টা করছেন না যে সরকারের সমস্যাটা কোথায়! কিন্তু নিজেদের স্বার্থে নিজেদের দাবি আদায়ের চেষ্টার জন্য এইসব করছেন। এটা হতে পারে। এরাই ৩৪ বছরে পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতিকে নষ্ট করেছেন। এর আগে অবশ্য বকেয়া ডিএ নিয়ে শাসক দলের একাধিক নেতাদের তরফে মন্তব্য করতে দেখা গেছে। এমনকি সরব হন মুখ্যমন্ত্রীও।

গতকাল এক সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, আমরা ম্যাজিশিয়ান নই, টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলে এটা পেলাম, ওটা দাও, যেটা পেলে সেটা ধরে রাখতে টাকা চাই। কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, বিজেপি বলছে টাকা দিও না। এরই মধ্যে রাজ্যের আরও এক মন্ত্রীর বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
উদয়ন গুহর মন্তব্যের প্রেক্ষিতে সংগ্রামী আন্দোলন মঞ্চের তরফে জানানো হয়েছে, এটা তো শুধুমাত্র আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে। এটা তো রূপক কর্মবিরতি। একইসঙ্গে তাঁরা বলেন, মন্ত্রীর এই ফানুস হুঁশিয়ারিতে কোনও কাজ হবে না। এর আগে উনি এধরনের হুঁশিয়ারি আগেও দিয়েছেন। উত্তরবঙ্গের শাসক সেলের তৃণমূল কর্মীরা পদত্যাগ করেছেন, তাঁরা এই মুহুর্তে রাস্তায় আছেন। এখানে আর কিছু মুহুর্তের মধ্যেই এসে উপস্থিত হবেন।


২০-২১ না আসলে ২২ তারিখ বাড়িতেই থাকুন, বক্তব্য মন্ত্রীর

শুক্রবারই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ। একইসঙ্গে সোমবার ও মঙ্গলবার কর্মবিরতির ডাক দিচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী দিনেও বিরাট আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।







