নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বোর্ডের সচিব জয় শাহের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। অনেকেই মনে করছেন, একটি টিভি চ্যানেলের স্টিং অপারেশনে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি, জশপ্রিত বুমরাহদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেই কারণেই চাপের মুখে ইস্তফা দিলেন চেতন? প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ TMC Clash: সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার, ফের রণক্ষেত্র ব্যারাকপুর শিল্পাঞ্চল
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন সহ পুরো কমিটিকেই অপসারিত করেছিল বোর্ড। পরে নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বোর্ডের তরফেই। সেখানে চেতন আবেদন করতে তাঁকে নির্বাচক কমিটির চেয়ারম্যান করা হয়। বোর্ডের তরফে এই পদক্ষেপ দেখে অনেকেই অবাক হয়েছিলেন। এখন মাসখানেকের মধ্যে বিতর্ক কাটতে না কাটতেই এবার ইস্তফা দিলেন চেতন শর্মা।

১৪ ফেব্রুয়ারি একটি সংবাদমাধ্যমের স্টিং অপারেশন ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ এক সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিরাট সেই সময় নেতা ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।
চাপের মুখে ইস্তফা দিলেন চেতন? গ্রহণ করলেন জয় শাহ

এছাড়াও চেতন শর্মা দাবি করেছিলেন, পুরোপুরি সুস্থ না হয়ে বরং ইঞ্জেকশন নিয়ে সুস্থ হয়েছিলেন চেতন। স্টিং অপারেশনে চেতন শর্মার মন্তব্য নিয়ে মোটেই খুশি ছিলেন না বোর্ডের কর্তা থেকে খেলোয়াড়রা। বরং দলের সঙ্গে তাঁর দূরত্ব আগে থেকেই ছিল একথা বারবার জানানো হচ্ছে বোর্ডের তরফে। আগামী দিনে এই জল্পনার রেশ থাকার আগেই ইস্তফা দিলেন চেতন। তাঁর ইস্তফা এদিন বোর্ড সচিব জয় শাহ গ্রহণ করেছেন বলেই জানা যাচ্ছে।



