TMC Clash: সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার, ফের রণক্ষেত্র ব্যারাকপুর শিল্পাঞ্চল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যাটারি কারখানা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দল তৃণমূলের অন্দরে। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় গত ৫ দিন ধরে তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল। সেই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার। সঞ্জয় সিংকে করল জগদ্দল থানার পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।যদিও এই ঘটনায় দুই জনকে আগেই গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ Tripura Exit Poll: বাম জোট এবং টিপরা মোথার ধাক্কায় ক্ষমতা হারাতে পারে বিজেপি, কে কত আসন?

তৃণমূলের সংগঠন মজদুর মোর্চার অভিযোগ, একটি ঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এক্সাইড শ্রমিক ইউনিয়নের কর্মচারিদের মারধর করা হয়। একই ঘটনায় ওই সংগঠনের কার্যকরী সভাপতি সঞ্জয় সিংকে আটক করে পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সঞ্জয় সিংকে গ্রেফতারের প্রতিবাদে জগদ্দল ঘোষপাড়া রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা।

সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার, ফুঁসছে শিল্পাঞ্চল
সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার, ফুঁসছে শিল্পাঞ্চল

বৃহস্পতিবার রাতে সঞ্জয় সিংকে আটক করা হয়। এলাকায় শান্তি বজায় রাখতে তাঁকে নোয়াপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। এবিষয়ে মুখ খুলতে নারাজ তৃণমূলের নেতারা।

সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার, ফুঁসছে শিল্পাঞ্চল

সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার, ফুঁসছে শিল্পাঞ্চল
সাংসদ অর্জুন সিংয়ের ভাই গ্রেফতার, ফুঁসছে শিল্পাঞ্চল

শুক্রবার সকাল থেকে গোটা এলাকা থমথমে। কোনও অশান্তি যাতে না হয়, সেজন্য নোয়াপাড়া থানায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। থানার সামনে ভিড় করে রয়েছে এক্সাইড মজদুর মোর্চার সদস্য এবং পদাধিকারিরা। তাঁদের বক্তব্য, সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটা ভুল। যে ঘর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে, সেটা তাঁদের বলে দাবি করছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর