তিনি বলেছিলেন, সাপোর্ট স্টাফদের এত কম অর্থ পাওয়া উচিত নয়। এমনকী উনি নিজের ভাগের বোনাসও ছাড়তে রাজি ছিলেন।” এবার দেখার অধিনায়কের এই সিদ্ধান্তের পর ভারতীয় বোর্ড কি সিদ্ধান্ত নেন।
কিন্তু পনেরো-কুড়িটা বল একবার খেলে ফেললে, ওকে থামানো অসম্ভব। তাই আমার টার্গেট থাকবে, প্রথমেই রোহিতের প্যাডে বল করা। আগেও যা করে আমি সাফল্য পেয়েছি ওর বিরুদ্ধে।’’
কিন্তু আইপিএলে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ধারাবাহিত ভাবে বিগত কয়েক মরসুম তিনি ওপেন করে আসছেন। রীতিমতো সফল হয়েছেন কিং কোহলি। তাই এই ম্যাচেও তাঁরই ওপেন করার সম্ভবনা বেশি।
তিনি আরও বলেন, “অসাধারণ একটা দল। সবচেয়ে ভাল যে দলটা বাছা যেত সেটাই হয়েছে। ব্যাটিংয়ের গভীরতাই শুধু নয়, বোলিং বিভাগও দারুণ লাগছে। এই মুহূর্তে বুমরা বিশ্বের সেরা জোরে বোলার। কুলদীপ, অক্ষর, সিরাজের মধ্যে অভিজ্ঞ বোলারেরা রয়েছে। এখন আমাদের হাতে থাকা এটাই সেরা কম্বিনেশন”।
সৌরভ গাঙ্গুলির দাবি, রোহিত ও দ্রাবিড় সেরা টিম বেছেছেন টি২০ বিশ্বকাপের জন্য। এই ভারতীয় দল সফল হবেই। সৌরভ আরও বলেছেন, “এই ভারতীয় দলের স্তম্ভ বিরাট কোহলি”। তিনি আবার নিজেকে টি২০ ক্রিকেটে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে মনে করেন মহারাজ।