ভারতীয় টিমেও জায়গা পেয়ে যান। নিরাশ করেননি। উল্টে টিমকে ভরসা দিয়েছেন। ফিনিশার হিসেবে প্রতিষ্ঠাও পেয়ে গিয়েছেন।তাই আইপিএল আসার আগেই তাঁকে বিশ্বকাপের দলে ভাবতে শুরু করেছে বোর্ড তা এই ফটো শুট থেকেই স্পষ্ট।
উল্লেখ্য এর আগেই স্থির হয়ে গিয়েছে ২০ ওভারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আর এই পরিকল্পনা বোর্ড করেছিল ৫০ ওভারের বিশ্বকাপের পরেই। ফলে আগামী নতুন মিশানের জন্য বোর্ড ফের একবার আস্থা রাখলেন রহিত-দ্রবিড় জুটির উপরেই।
যার পর অনেকেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, রোহিতের হাতেই অধিনায়কত্ব তাজ উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ডেপুটি হিসেবে কাজ করতে হবে হার্দিককে।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রোহিতের কাম ব্যাক নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে সেই সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পেরেছেন ভারতের বর্তমান অধিনায়ক।
উল্লেখ্য, জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এটাই ভারতের শেষ সিরিজ। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দলে দীর্ঘদিন পর ফিরেছেন রোহিত ও বিরাট।
"টি-টোয়েন্টি ক্রিকেট পেলেই বুঝতে পারিনা আমাকে দলে রাখা হবে কিনা। তবে বিশ্বকাপের আগে আইপিএল আছে। সেখানে খেলবো। তারপরে যদি নির্বাচকরা মনে করেন আমাকে বিশ্বকাপে নেবেন তাহলে আমি তৈরি "।
কিন্তু রোহিতের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে হ্যাঁ বা না কোন উত্তরই আসেনি। ফলে জল্পনা বেড়েই চলেছে। বক্সিং ডে টেস্টের আগে সাংবাদিক সম্মেলনেও সেই জল্পনা আরো কিছুদিনের জন্য জিইয়ে রাখলেন হিটম্যান রোহিত।