জুন মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মেগা ইভেন্টে জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। জাতীয় দলের কোচ হিসেবে কাজ করবেন রাহুল দ্রাবিড়। আর এই ঘোষণা করলেন জয় শা (Joy Sha)। রাজকোটে জয় শাহ বলেন, “বিশ্বকাপের পরে রাহুল ভাইকে দ্রুত দক্ষিণ আফ্রিকা সফরে যেতে হয়েছিল।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের অধিনায়ক হলেন রোহিত, শোনার পর কী করলেন হিটম্যান

এর মধ্যে দ্রাবিড়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মতো এরকম সিনিয়র একজনের চুক্তি নিয়ে কেন আপনারা এত চিন্তা করছেন? টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T-20 World Cup) রাহুল ভাইই দলের কোচ”।

উল্লেখ্য, বিশ্বকাপের পর রাহুলের সাথে বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। সেই চুক্তি নতুন করে হবার আগেই দক্ষিন আফ্রিকা সফরে যেতে হয়েছিল তাঁকে। সেই কারণেই তার সাথে কথা বলা হয়ে উঠেনি বোর্ড কর্তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতদের কোচ দ্রাবিড়, ঘোষণা জয় শাহের

উল্লেখ্য এর আগেই স্থির হয়ে গিয়েছে ২০ ওভারের বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। আর এই পরিকল্পনা বোর্ড (BCCI) করেছিল ৫০ ওভারের বিশ্বকাপের পরেই। ফলে আগামী নতুন মিশানের জন্য বোর্ড ফের একবার আস্থা রাখলেন রহিত-দ্রবিড় জুটির উপরেই।



