টি-২০ বিশ্বকাপের অধিনায়ক হলেন রোহিত, শোনার পর কী করলেন হিটম্যান

Rohit Sharma: রোহিত নিজেও তাঁর সতীর্থদের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সব জল্পনার অবসান ঘটিয়ে টি-২০ বিশ্বকাপের অধিনায়ক হলেন রোহিত শর্মা। বুধবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নিরঞ্জন শাহ স্টেডিয়াম করার অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করেন যে,

আরও পড়ুন: কিষাণ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে বোর্ড, সব ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার বার্তা

rohit1

রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন সংস্করণে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন। জয় শাহের এই ঘোষণার সময়ে রোহিত শর্মার প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে। রোহিত নিজেও তাঁর সতীর্থদের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

rohit2

ভাইরাল ভিডিয়ো এবং ছবিতে দেখা গিয়েছে, জয় শাহের কথা শুনে মঞ্চের দিকে তাকিয়ে রোহিত হাসছেন। সেই সময়ে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং মহম্মদ সিরাজও তাঁদের মুখে চওড়া হাসি টেনে ভারতীয় অধিনায়কের দিকে তাকিয়ে আছেন। উল্লেখ্য, গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁর হাতে ফের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়।

টি-২০ বিশ্বকাপের অধিনায়ক হলেন রোহিত, শোনার পর কী করলেন হিটম্যান

roit3

যার পর অনেকেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, রোহিতের হাতেই অধিনায়কত্ব তাজ উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ডেপুটি হিসেবে কাজ করতে হবে হার্দিককে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর