আইপিএলই সব নয়। ঘরোয়া ক্রিকেটে ফোকাস করতে হবে। এবার সেই বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু নতুনদের নয়, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, শুভমন গিল থেকে ধ্রুব জুরেল, জাতীয় টিমের সমস্ত ক্রিকেটারদের বার্তা পাঠানো হয়েছে। কিন্তু কেন এই বার্তা? জানা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে ফোকাস হারাচ্ছে দেশের যুব ক্রিকেটাররা।
আরও পড়ুন: দেশ নয়, পরিবার আগে, আগামী ৩ টেস্টে দলে নেই বিরাট

তাঁরা মনে করছেন আইপিএল খেললেই কেল্লা ফতে। ঘরোয়া ক্রিকেটের দরকার নেই জাতীয় দলে খেলার জন্য। তাই রঞ্জি বদলে আইপিএলের দিকে তাকিয়ে নিজেদের প্রস্তুতি সারছেন ক্রিকেটাররা। যা বেশ ভাবিয়ে তুলেছে বিসিসিআইকে। এতে যে ভারতীয় টিমের টেস্ট ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

আর এই কড়াকড়ি হয়েছে ঈশান কিষাণ কাণ্ডের পর। জাতীয় দলে সুযোগ না পেয়ে ছুটি নিয়ে তিনি ছুটি কাটাচ্ছেন, কিন্তু চলতি রঞ্জি ট্রফিতে তাঁকে তাঁর রাজ্যের হয়ে খেলতে দেখা যাচ্ছে না। তা নিয়ে কথা উঠে গিয়েছে। এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম কে বোর্ডের এক কর্তা বলেছেন,
কিষাণ কাণ্ডের পর নড়েচড়ে বসেছে বোর্ড, সব ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার বার্তা

‘আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত ক্রিকেটারদের বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হবে, রাজ্য টিমের হয়ে প্রত্যেককে রঞ্জি ট্রফিতে খেলতে হবে। চোট আঘাতের কারণে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকলে তারা ছাড় পাবে। এ ছাড়া জাতীয় টিমের খেলা না থাকলে প্রত্যেককে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে হবে।’



