দেশ নয়, পরিবার আগে, আগামী ৩ টেস্টে দলে নেই বিরাট

Virat Koheli: এই মুহূর্তে বিরাটের দ্বিতীয় সন্তান জন্মানোর আগে অনুষ্কার সাথে ইংল্যান্ডে রয়েছেন বিরাট।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের এই মুহূর্তে ফলাফলের ভিত্তিতে এক এক। বাকি আরো তিনটি টেস্ট। এই তিনটি টেস্টের মধ্যে কমপক্ষে দুটি টেস্ট জিতলে সিরিজ জয় হবে ভারতের। আগামী টেস্টগুলির ফলাফল কি হবে তা সময় বলবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন বিরাট। জল্পনা ছিল পরের টেস্ট গুলো খেলতে পারবেন না কিং কোহেলি।

আরও পড়ুনঃ সাজদা নাকি ক্লান্তি? বিশ্বকাপে ঠিক কী করেছিলেন শামি, জানালেন নিজেই

আর সেই জল্পনা সত্যি করেই কোহেলিকে বাদ দিয়েই বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করল ভারতীয় বোর্ড। দেশের থেকে ব্যক্তিগত সমস্যাকে প্রথম স্থান দিলেন ভারতের বর্তমান ক্রিকেট আইকন বিরাট। সেই সাথে পিঠের চোটের কারণে আগামী তিন টেস্ট এর জন্য ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ারও।

এর আগেও পারিবারিক কারণ দেখিয়ে ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেন নি বিরাট। বিরাট যে বাকি তিনটি টেস্ট খেলতে পারবেন না তা গতকালই অনলাইন মিটিং এর মাধ্যমে জানিয়ে দেন তিনি। তারপরেই বিরাট ছাড়াই দল ঘোষণা করে ভারতীয় নির্বাচকরা। এই মুহূর্তে বিরাটের দ্বিতীয় সন্তান জন্মানোর আগে অনুষ্কার সাথে ইংল্যান্ডে রয়েছেন বিরাট।

তবে দলে ফিরেছেন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। বাকি তিনটি টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার আরো এক জোরে বলার আকাশদীপ। ঘোষিত ভারতীয় দল এইরকম।

রোহিত শর্মা (অধিনায়ক), জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জসওয়াল, লোকেশ রাহুল*, রজত পাতিদার, সরফরাজ খান, কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশদীপ।

দেশ নয়, পরিবার আগে, আগামী ৩ টেস্টে দলে নেই বিরাট

বাকি তিনটি টেস্ট খেলা হবে যথাক্রমে : ১৫-১৯ ফেব্রুয়ারি (রাজকোট), ২৩-২৭ ফেব্রুয়ারি (রাঁচি) এবং ৭-১১ মার্চ (ধরমশালা)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর