বিশ্বকাপ শেষ হয়েছে মাসেরও বেশি। এবারের বিশ্বকাপে ভারতের মাটিতে টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে হেরেছে ভারত। আর এবারের বিশ্বকাপে সেরা পারফরমেন্স করেছে ভারতীয় পেশার মহাম্মদ শামী। কিন্তু বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে উইকেট নিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন শামি।
আরও পড়ুনঃ ৫০ ওভারের বদলে এবার থেকে ওয়ান ডে ক্রিকেট ম্যাচ হবে ৪০ ওভারের, ঐতিহাসিক প্রস্তাব



এই ঘটনা নিয়ে কি হয় বিতর্ক। অনেকেই মনে করেন উইকেট পাবার পর শামি সাজদা বা প্রার্থনা করতে গিয়েও তা করেননি। অনেকে আবার বলেন চূড়ান্ত ক্লান্তিতে তিনি এমন করেছিলেন। এই নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হলেও কোন মন্তব্য করেননি ভারতের এই পেশার। অবশেষে ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে মুখ খুললেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি।



তিনি আরও বলেন, “ বেশ কয়েকজন মানুষ সেই সময়ে বলেছিলেন, আমি সাজদা করতে বসেছিলাম। কিন্তু তা আমি করিনি। যে যা পেরেছিলেন, তাই বলেছেন”। শামি আরও বলেন, “আমি টানা ৫ ওভার বল করছিলাম। আমার নিজের ক্ষমতার বাইরে গিয়ে চেষ্টা করছিলাম। ব্যাটসম্যানকে বার বার পরাস্ত করেও বল ব্যাটে লাগেনি।
সাজদা নাকি ক্লান্তি? বিশ্বকাপে ঠিক কী করেছিলেন শামি, জানালেন নিজেই

পঞ্চম উইকেটটি পাওয়ার পরে আমি হাঁটু মুড়ে বসে পড়েছিলাম। সেই ছবিটাই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষ মনে করল আমি বোধহয় সাজদা করতে চাইছিলাম।যাঁরা একথা বলেছেন, তাঁদের জন্য আমার পরামর্শ এই ধরনের মন্তব্য করবেন না”।







