নজরবন্দি ব্যুরো: পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে রোহিত বাহিনী। ব্যক্তিগতভাবে রোহিত নিজেও ভালো খেলেছেন বিশ্বকাপে। কিন্তু শেষ পরিণতি ভালো হয়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জেতা হয়নি ভারতের। এরপরে ছুটিতে চলে যান হিটম্যান। এবার আফ্রিকা সফরে টেস্টে ব্যাট হাতে মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন: রাত পোহালেই ভারত ও দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট, কোথায় কখন দেখবেন এই ম্যাচ?



আর এর মধ্যেই বক্সিং ডে টেস্ট এর আগে সাংবাদিক সম্মেলনে রোহিত কে প্রশ্ন করা হয় তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কিনা? প্রশ্নের উত্তরে রোহিত (Rohit Sharma) জানান, “একজন খেলোয়ার হিসেবে যখন যেমন সুযোগ আসবে আমি তা দু হাত ভরে নেব “। এরপরেই রোহিত কে প্রশ্ন করা হয় তাহলে আপনি কি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলবেন?

এর উত্তরে ভারতের টেস্ট অধিনায়ক হাসিমুখে জানান, “আপনি কি জানতে চাইছেন এটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু সে উত্তর দেবার সময় আসেনি। সময় আসলে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন “। উল্লেখ্য ভারতীয় বোর্ড চাইছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক থাকুক রোহিত শর্মা। কারণ হার্দিক পান্ডিয়া (Hardik Pandiya) এখনো চোট মুক্ত নয়।


আগামী T-20 বিশ্বকাপ কী খেলবেন রোহিত? উত্তর দিলেন হিটম্যান

তাছাড়া ৫০ ওভারের বিশ্বকাপে রোহিতের অধিনায়ক্কত বোর্ড (BCCI) কর্তাদের মন কেড়েছে। সে ব্যাপারে রোহিতের সঙ্গে এক প্রস্থ আলোচনাও করেছে বোটকর্তারা। কিন্তু রোহিতের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে হ্যাঁ বা না কোন উত্তরই আসেনি। ফলে জল্পনা বেড়েই চলেছে। বক্সিং ডে টেস্টের আগে সাংবাদিক সম্মেলনেও সেই জল্পনা আরো কিছুদিনের জন্য জিইয়ে রাখলেন হিটম্যান রোহিত।







