SA vs IND Test: রাত পোহালেই ভারত ও দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট, কোথায় কখন দেখবেন এই ম্যাচ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বজুড়ে পালিত হচ্ছে বড়দিনের উৎসব। আর এই বড়দিন কাটলেই অর্থাৎ রাত পোহালেই শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। বিশ্বকাপের পর লাল বলের ক্রিকেটে এই প্রথম মাঠে নামছেন রোহিত এবং বিরাট। তাদের ব্যাটের ঝলক দেখতে মুখিয়ে আছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্টকে ভারতীয় বোর্ডের তরফ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কী ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছে? যোগ্য জবাব দিলেন গৌতম গম্ভীর

রাত পোহালেই ভারত ও দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট, কোথায় কখন দেখবেন এই ম্যাচ?
রাত পোহালেই ভারত ও দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট, কোথায় কখন দেখবেন এই ম্যাচ?

কারণ এর আগে কোনদিন দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারিনি ভারত (India)। কিন্তু এবছর ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এবার সেই ইতিহাস পাল্টাতে পারে রোহিত বাহিনী। আর সে কারণেই এই টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতির কোন ত্রুটি রাখেনি ভারতীয় দল।

test1

ভারতীয় প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে বিস্তর। চার পেশার এক স্পিনার। নাকি তিন পেশার দুই স্পিনার নিয়ে নামবে রোহিত বাহিনী (Rohit Sharma) তা নিয়ে জল্পনার অন্ত নেই। তবে কোথায় এবং কখন দেখা যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকার এই টেস্ট ম্যাচ? এই ম্যাচ শুরু হবে আগামীকাল মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর।

রাত পোহালেই ভারত ও দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট, কোথায় কখন দেখবেন এই ম্যাচ?

test3

এই খেলা হবে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান (Centurion)মাঠে। খেলার সময় দুপুর ১.৩০ মিনিট। ভারত এবং দক্ষিণ আফ্রিকার এই টেস্ট ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports) এ। এছাড়াও সরাসরি ডিজনি প্লাস হটস্টার (Disney Plus Hotstar) ওটিটিতেও সম্প্রচারিত হবে এই ম্যাচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন