নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটের আমূল পরিবর্তন হয়েছে ২০০৮ সাল থেকে। কারণ ওই বছর ভারতে শুরু হয় আইপিএল নামে এক ২০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা। যার পুরোধা ছিলেন ললিত মোদী (Lalit Modi)। সেই বছর থেকেই BCCI এর তত্তাবধনে শুরু হয় ৮ টি দল নিয়ে এই প্রতিযোগিতা। আর আজ সেই আইপিএল পৌঁছে গিয়েছে বিশ্বের জনপ্রিয় লীগ গুলির মধ্যে অন্যতম। আর এই কী ভারতীয় ক্রিকেট কে এগিয়ে দিয়েছে?
আরও পড়ুন: CAB ও সৌরভের উদ্যোগে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, দল কিনবে কিং খান- নিতা আম্বানিরা

এই প্রশ্নের উত্তর দিলেন ২ বার আইপিএল জয়ী অধিনায়ক তথা কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর (Gautama Gambhir)। একটি সাক্ষাৎকারে গম্ভীরকে প্রশ্ন করা হয়, যদি আইপিএল শুরু না হত তা হলে কী হত? সেই প্রশ্নের উত্তরে গৌতম বলেন, “ভারতীয় বোর্ড যদি IPL টুর্নামেন্ট শুরু না করত তা হলে সেটা হত তাদের বড় ভুল। কারণ আইপিএলই (IPL) ভারতীয় ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। দেশের ক্রিকেটের পরিবরতনে এই প্রতিযোগিতার ভূমিকা সব থেকে বেশি”।

তিনি আরও বলেন, “ এই টুর্নামেন্ট জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবের মতো তারকাকে দিয়েছে। বর্তমানে কেকেআর এর রিঙ্কু সিং (rinku Sing) এই টুর্নামেন্টের ফসল। তিনি কিন্তু আইপিএল খেলেই দেশের জার্সি গায়ে চাপিয়েছেন। তাই ভারতীয় ক্রিকেটের উন্নততিতে এই টুর্নামেন্টের অবদান অস্বীকার করার কোন উপাই নেই”।
IPL কী ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছে? যোগ্য জবাব দিলেন গৌতম গম্ভীর

উল্লেখ্য, সামনের মরসুমের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেকেআর। তার প্রথম ধাপ হিসাবে নিলাম থেকে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার কিনেছে তারা। মিচেল স্টার্ককে (Mitchell Starc) আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি দামে ২৪ কোটি ৭৫ লক্ষ কিনেছে কেকেআর (KKR)।



