নজরবন্দি ব্যুরো: বাংলার ক্রিকেটে এবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ (Bengal Premier League)। আইপিএলের মতোই রাজ্যভিত্তিক টি-টোয়েন্টি লিগ। আর এই লীগের অন্যতম প্রধান ভূমিকায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলী কে। কেমন হবে এই লীগের ফরম্যাট। সিএবি সূত্রে জানা যাচ্ছে এই লীগ মহিলাদেরও। যা এখনো পর্যন্ত অন্য কোন রাজ্যে শুরু হয়নি। আর এই লীগের তৈরি করেছেন স্নেহাশীষ গাঙ্গুলী (Snehasish Ganguly) ও সিএবি কর্তা সঞ্জয় দাস (Sanjay Das)।
আরও পড়ুন: অবস্থান বদল ঘূর্ণাবর্তের, শীতের বাংলায় দুর্যোগের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট



ঠিক করেছে পুরুষদের লীগ হবে ইডেনে এদের লীগ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে। প্রথম বছরে এই লীগে পুরুষদের থাকবে ৮ টি দল এবং মহিলাদের ৬টি। গতবছরই সিএবি-কে এই লীগ করার অনুমতি দিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (CAB)। এবার প্রশ্ন কবে শুরু হতে পারে এই লীগ। সিএবি সূত্রে জানা যাচ্ছে, সামনের বছর জুন মাস নাগাদ এই লীগ শুরু হতে পারে।
পুরুষদের লীগের নেতৃত্ব দেবেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। মহিলাদের নেতৃত্ব দেবেন ঝুলন গোস্বামী। সূত্রের খবর এই লিংক করার ব্যাপারে এবং দল গঠন করার ব্যাপারে আইপিএল (IPL) এর বড় দল গুলির মালিকদের সাথে কথা বলেছেন সৌরভ। কথা হয়েছে ইয়ার এর মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) সাথে। কথা হয়েছে নিতা আম্বানি (Nita Ambani) ও সঞ্জীব গোয়েঙ্কার (Sanjeev Goenka) সাথেও।এরা সকলেই নাকি আগ্রহ প্রকাশ করেছেন দল কেনার জন্য। আসলে এই লীগের মাধ্যমে বঙ্গ ক্রিকেটের উন্নতি ঘটানোই প্রধান লক্ষ্য।



এই লীগের মাধ্যমে বঙ্গ ক্রিকেটে নতুন প্রতিভা আনা যেতে পারে বলে মনে করছেন সিএবি কর্তারা। সম্ভবত নতুন বছরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিক ভাবে এই লিগ চালু করার কথা ঘোষণা করতে পারে সিএবি। শোনা যাচ্ছে এই লীগে প্রতিটি দলে কুড়ি জন করে ক্রিকেটার রাখা হবে। তবে ক্রিকেটারদের জন্য নিলামের ব্যবস্থা থাকছে না । প্রত্যেক ক্রিকেটারদের নির্দিষ্ট মূল্য বেঁধে দেওয়া হয়েছে। ডাস্টিং এর মাধ্যমে ক্রিকেটারদের নিতে পারবে দল।
প্রত্যেক দলে একজন করে মারকি ক্রিকেটার থাকবেন। রাজ্যের মধ্যেই আটজনকে এর জন্য বেছে নেওয়া হবে।নিয়ম অনুযায়ী একমাত্র রাজ্যের ক্রিকেটাররাই এই লীগে অংশ গ্রহণ তে পারবে। কোচ ও মেন্টার কেউ হতে হবে রাজ্যের। প্রতিটি দলে কোচ, সহকারী কোচ, ফিজিও ও ট্রেনার রাখা বাধ্যতামূলক। এছাড়াও প্রত্যেক দলের প্রথম একাদশে একজন করে জেলার ক্রিকেটার ও একজন অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক।অপরদিকে দলের মার্কি প্লেয়ার (Marquee player) যেখানকার বাসিন্দা তিনি সেই অঞ্চলের দলে যুক্ত হবেন।
CAB ও সৌরভের উদ্যোগে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, দল কিনবে কিং খান- নিতা আম্বানিরা

এছাড়াও এই লীগের জনপ্রিয়তা বাড়ানোর জন্য টলিউড ইন্ডাস্ট্রি হিরো হিরোইনদেরও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। আর এই লীগের সম্প্রচার হবে প্রথম সারির ক্রীড়া চ্যানেলে। এই উদ্যোগের মূলে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। ফলে বেঙ্গল প্রিমিয়ার লীগ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সিএবি। তারা মনে করছেন এই লীগের ফলে বাংলার ক্রিকেটের চেহারা পাল্টে যাবে অনেকটাই।







