Weather Update: অবস্থান বদল ঘূর্ণাবর্তের, শীতের বাংলায় দুর্যোগের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে তাপমাত্রা বেড়েছে। কিন্তু সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ। রবিবারের মতই সোমবার সকালেও কুয়াশায় ঢেকেছিল রাজ্যের বিভিন্ন জেলা। বড়দিনের আগেই এক ধাক্কায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। জাঁকিয়ে শীতের আমেজ ফিকে থাকবে। ঘূর্ণাবর্তের অবস্থান বদল হয়েছে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। বড়দিনে কেমন থাকবে আবহাওয়া (Weather Update of 25 December)?

Weather Update: অবস্থান বদল ঘূর্ণাবর্তের, শীতের বাংলায় দুর্যোগের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

আরও পড়ুন: বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র

আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঠাণ্ডার আমেজ কিছুটা কম থাকবে। বছরের শেষে এসে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে। ২৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। চলতি সপ্তাহে কুয়াশার দাপট বজায় থাকবে। দিন কয়েক আগেই বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া- এই জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। এখন সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১২ ডিগ্রি।

Weather Update: অবস্থান বদল ঘূর্ণাবর্তের, শীতের বাংলায় দুর্যোগের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের প্রথম দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া শুষ্ক থাকবে। এই জেলাগুলিতে শীতের আমেজে ছেদ পড়বে। ক্রিসমাস ইভ অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং নূন্যতম ৫৩ শতাংশ। কলকাতা (Kolkata) সহ দুই ২৪ পরগনা, হুগলিতে ভোরের দিকে কুয়াশা হতে পারে।

অবস্থান বদল ঘূর্ণাবর্তের, শীতের বাংলায় দুর্যোগের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

Weather Update: অবস্থান বদল ঘূর্ণাবর্তের, শীতের বাংলায় দুর্যোগের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট
Weather Update: অবস্থান বদল ঘূর্ণাবর্তের, শীতের বাংলায় দুর্যোগের সম্ভাবনা? রইল আবহাওয়ার আপডেট

হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটি অবস্থান বদল করেছে। গতকালই ঘূর্ণাবর্তটি আরও দক্ষিণে সরে গিয়েছে। ঘূর্ণাবর্তের একটা অংশ এখনও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর জেরে বাংলায় জলীয় বাষ্প যে পরিমাণে ঢুকছিল তা কয়েকদিনে কমতে পারে। জাঁকিয়ে ঠাণ্ডা না থাকলেও বাংলা থেকে শীতের আমেজ গায়েব হবে না।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত