TET Question Paper leak: বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিতর্ক এড়াতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল টেটের (WB TET 2023) প্রশ্নপত্র। রবিবার দুপুর ১২টা নাগাদ শুরু হয় টেট পরীক্ষা। আর ঠিক এক ঘন্টা পর ১টার সময় ইন্টারনেটে দেখা গেল প্রশ্নপত্র। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও পর্ষদের তরফে বলা হয়েছে, বদনাম করার চেষ্টাতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে, পরীক্ষার্থীরা সেই সময় পরীক্ষা দিচ্ছিলেন তাই এই ফাঁস হওয়া প্রশ্ন কোনও কাজে আসার কথা নয়।

আরও পড়ুন: ভারতীয় কুস্তিতে চূড়ান্ত ডামাডোল, নবনির্বাচিত বোর্ডকে সাসপেন্ড করল ক্রীড়া মন্ত্রক

প্রসঙ্গত, পরীক্ষা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টেটে(WB TET 2023) একটি প্রশ্ন পত্র। আর ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের বলেই দাবি করেছেন পরীক্ষার্থীদের একাংশ। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল দাবি করেছেন, ‘‘সকাল ১২টায় পরীক্ষা শুরু হয়েছে আর ১টায় প্রশ্নপত্রের কিছুটা অংশ সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে। এবার ৮০০-র কাছাকাছি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। মোবাইল চেক করেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেরশ করানো হয়েছে। ভাইরাল সেই পোস্ট থেকে কোনও পরীক্ষার্থী উপকৃত হননি। কারণ তাঁরা আগেই অর্থাৎ ১১টার সময় পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়েছেন।’’

বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র
বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র

উল্লেখ্য,  এবার ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছেন। রাজ্যের মোটি ৭৭৩টি কেন্দ্রে আয়োজন করা হয়েছে টেট। যার মধ্যে কলকাতায় রয়েছে পাঁচটি কেন্দ্র। এদিন ১২টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। ১১টার মধ্যে পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন কেন্দ্রে। মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করার ওপর ছিল নিষেধাজ্ঞা। পরীক্ষাকেন্দ্রের আশপাশে জারি করা হয় ১৪৪ ধারা।

বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র

বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র

প্রশ্নপত্র ভাইরাল প্রসঙ্গে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, “যারা পরীক্ষা নিচ্ছেন তাঁরা পরোক্ষে বা প্রত্যক্ষ ভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতিমুক্ত কোনও কিছু এরা করতেই পারে না। বরং ছাত্রসমাজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেন এরা।” পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “ভয় তৈরি করার জন্য এই সব করা হচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ সিপিএম এবং বিজেপি সমর্থক রয়েছেন, যারা আসলে পরীক্ষা দিতে আসেননি। তাঁরাই এই ধরনের কাজ করতেই পারেন।”

বিতর্কে টেট ২০২৩! পরীক্ষা শেষের আগে সোশ্যাল মিডিয়ায় ফাঁস প্রশ্নপত্র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন