টি-২০ বিশ্বকাপের আগে নতুন অস্ত্রে শান রোহিতের, কী বললেন হিটম্যান?

Rohit Sharma: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৫০ ওভার বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেন। বোর্ডের ইচ্ছে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মা অধিনায়ক থাকুক।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে দুর্দান্ত খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম শতরান করেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit sharma)। আর এই পারফরম্যান্স করেই তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। মাত্র ৬১ বলে ১১ টি চার ও ৮ টি ছয়ের বিনিময়ে ১২১ রান করেছিলেন হিটম্যান।

আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা KKR এর, চলে যাচ্ছেন কোচ

টি-২০ বিশ্বকাপের আগে নতুন অস্ত্রে শান রোহিতের, কী বললেন হিটম্যান?
টি-২০ বিশ্বকাপের আগে নতুন অস্ত্রে শান রোহিতের, কী বললেন হিটম্যান?

আর এই ইনিংসের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup 24) জন্য তিনি তৈরি। আফগানিস্তানের বিরুদ্ধে আইপিএল (IPL) খেলতে নামার আগে ভারত অধিনায়ক তার নতুন অস্ত্রে শান দিয়ে নিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন বলেই রোহিত লোক চক্ষুর আড়ালে তার এই নতুন শটে অনুশীলন করেছেন।

rohit1 3

আর এই নতুন শর্ট হল ‘রিভার সুইপ শট’। যা এর আগে খেলতে দেখা যায়নি রোহিত কে। কিন্তু আফগানিস্তানের সিরিজের শেষ ম্যাচে তাকে বেশ কয়েকবার নিপুনভাবে এই শট মারতে দেখা যায়। শট নিয়ে কথা বলতে গিয়ে হিটম্যান জানান, “আপনি যখন স্পিনার কে চাপে ফেলতে চান তখন আপনার কাছে একাধিক বিকল্প শট থাকা দরকার। আমি গত দু’বছর ধরে এই শট প্র্যাকটিস করেছি। টেস্ট ক্রিকেটে আমি এই শট খেলেছি। আর এখন আমি এইসব খেলতে স্বাচ্ছন্দ বোধ করি “।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৫০ ওভার বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেন। বোর্ডের ইচ্ছে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মা অধিনায়ক থাকুক। সেইমতো বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকার রোহিতের সঙ্গে কথা বলেন। সেই বৈঠকে রোহিত আগারকারকে জানিয়ে দেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রস্তুত।

টি-২০ বিশ্বকাপের আগে নতুন অস্ত্রে শান রোহিতের, কী বললেন হিটম্যান?

rohit4

যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রোহিতের কাম ব্যাক নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। আর আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে সেই সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পেরেছেন ভারতের বর্তমান অধিনায়ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর