২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর থেকে আর রোহিতকে ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যায়নি। তাঁর বদলে হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদবদের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। কিন্তু সামনের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ফের রোহিত শর্মা কে অধিনায়ক করেছে বিসিসিআই।
আরও পড়ুন: কাল মোহালিতে প্রথম টি-২০, কেমন হবে রোহিতের প্রথম একাদশ?



আর সেই সুবাধে দীর্ঘ দেড় বছর পর ভারতীয় টি-২০ দলে ফিরেছেন হিট ম্যান (Rohit Sharma)। আর ফিরেই তিনি করতে পারেন নতুন রেকর্ড। ছুঁয়ে ফেলতে পারেন মহেন্দ্রসিং ধোনির (MS Dhoni) রেকর্ড। কি সেই রেকর্ড? ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে ধোনির।

৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪২টি ম্যাচ জিতেছেন তিনি। রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে। ৫১টি ম্যাচে নেতৃত্ব দিয়ে রোহিত জিতেছেন ৩৯টি ম্যাচ। তারমানে আফগানিস্তান কে ৩ ম্যাচে হারাতে পারলেন মাহিকে ধরে ফেলবেন রোহিত শর্মা।


দেড় বছর পর ২০ ওভারের ক্রিকেটে ফিরেই ধোনির রেকর্ডের সামনে রোহিত, পারবেন হিটম্যান

উল্লেখ্য, জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। তার আগে এটাই ভারতের শেষ সিরিজ। তাই বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দলে দীর্ঘদিন পর ফিরেছেন রোহিত ও বিরাট।







