টি-২০ বিশ্বকাপে খেলবেন শামি? কী বললেন ভারতের জোরে বোলার

Md.Shami: টি-টোয়েন্টি ক্রিকেট এলেই বুঝতে পারিনা আমাকে দলে রাখা হবে কিনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপে তিনি হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারি। ২৪ টি উইকেট দখল করেছেন তিনি। এহেন ভারতীয় পেশার মোঃ শামি (Md.Shami) ভারতীয় বোর্ডের ওপর কিছুটা অভিমানী। কারণ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) সেখানে তিনি থাকবেন কিনা সেটা জানেন না নিজে।

আরও পড়ুন: মালদ্বীপ নিয়ে মোদীর পাশে দাঁড়ালেন শামি, কী বললেন ভারতীয় পেসার?

টি-২০ বিশ্বকাপে খেলবেন শামি? কী বললেন ভারতের জোরে বোলার
টি-২০ বিশ্বকাপে খেলবেন শামি? কী বললেন ভারতের জোরে বোলার

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। সেখানে সুযোগ পেয়েছেন বিরাট (Virat) এবং রোহিত (Rohit)। মনে করা হচ্ছে তারা বিশ্বকাপ খেলবেন বলেই তাদের দলে রাখা হয়েছে। শামি অবশ্যই এই মুহূর্তে ছুটির কারণে রিহ্যাবে আছেন। কিন্তু তাকে কি খেলানো হবে বিশ্বকাপ?

sami4 1

এই প্রশ্ন করা হলে ভারতের এক নম্বর পেশার বলেন, “আমার রিহ্যাব চলছে। সুস্থ হয়ে উঠছি খুব দ্রুত। গোড়ালিতে একটা সমস্যা রয়েছে তবে সেটা বড় কিছু নয়। আশা করছি ইংল্যান্ড সিরিজে (England Series) দলে ফিরতে পারবো “। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে কি তিনি থাকবেন?

টি-২০ বিশ্বকাপে খেলবেন শামি? কী বললেন ভারতের জোরে বোলার

sami7

এর উত্তরে সদ্য অর্জুন প্রাপক বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট এলেই বুঝতে পারিনা আমাকে দলে রাখা হবে কিনা। তবে বিশ্বকাপের আগে আইপিএল আছে। সেখানে খেলবো। তারপরে যদি নির্বাচকরা মনে করেন আমাকে বিশ্বকাপে নেবেন, তাহলে আমি তৈরি “।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর