দেশে এখন মালদ্বীপ বিতর্কে সরগরম। কেন্দ্রীয় সরকার কূটনৈতিক দিক থেকে চাপ তৈরি করে চলেছে এই দেশটির উপর। মালদ্বীপের প্রথান অর্থনীতি দাঁড়িয়ে আছে ভারতের উপর। কারণ মালদ্বীপে পর্যটক হিসেবে সব চেয়ে বেশি যায় ভারতীয়রা। কিন্তু মালদ্বীপের (Maldives) নতুন সরকার ভারতের বিরুদ্ধে গিয়ে চিনের সাথে বন্ধু তৈরি করেছে। মালদ্বীপে অবস্তিত ভারতীয় সৈনিকদের সরিয়ে নিতে বলেছে মালদ্বীপ সরকার।
আরও পড়ুন: শাহজাহান কে নিয়ে বড় সিদ্ধান্ত, আধিকারিকদের বৈঠকে ইডির ডিরেক্টর রাহুল নবীন

এর পরেই ভারতের সাথে সম্পর্ক খারাপের পথে এই ছোট্ট দ্বীপটির। আর এই নিয়ে ভারতে ট্রেন্ডিং চলছে বয়কট মালদ্বীপ। যার ডাক দিয়েছেন স্বয়ং মোদী (Narandra Modi)। আর এবার প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন ভারতীয় পেশ বোলার মোহম্মদ শামি (Md. Shami)। তাঁর কথায় দেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরার মধ্যে কোনও অন্যায় নেই।

ঠিক কী বলেছেন ভারতের এক নম্বর পেশার? তিনি বলেছেন, “সবার আগে আমরা ভারতীয়, ভারত আমাদের দেশ। তাই আমাদের প্রধান কর্তব্য হল দেশের স্বার্থ রক্ষা করা। আর সেইজন্য দেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরার মধ্যে কোনও অন্যায় নেই। আমি এমনটাই মনে করি। আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি সেটাই করছেন। আমাদের সবার উনার পাশে থাকা উচিত”।
মালদ্বীপ নিয়ে মোদীর পাশে দাঁড়ালেন শামি, কী বললেন ভারতীয় পেসার?

আসলে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি ভাইরাল হয়। তার পরেই মালদ্বীপের নেতা মন্ত্রীরা কটাক্ষ করেন। তারই প্রতিবাদে দেশের নামীদামী মানুষরা এর প্রতিবাদে সামিল হন। এবার সেই দলে নাম লেখালেন শামি।



