টি-২০ বিশ্বকাপের দলে নিশ্চিত রিঙ্কু! ইঙ্গিত দিল বোর্ড

Rinku Singh: উত্তরপ্রদেশের ক্রিকেটারের উত্থান উল্কা গতিতে। গত আইপিএলে পাঁচটা ছয়ের পর তাঁকে নিয়ে হইচই পড়ে যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ধরমশালায় কয়েক দিন পরই ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে সিরিজের পঞ্চম ও অন্তিম টেস্ট। ভারত ৩-১ সিরিজে এগিয়ে রয়েছে। এই ম্যাচও জেতার জন্য ঝাঁপাতে চাইছে রোহিতের টিম। তার আগে, সোমবার ফটোশুট হয়ে গেল। আর এই শুটিং হল আগামী টি-২০ বিশ্বকাপের জন্য। আর সেখানে ফোট শুট করতে দেখা গেল রিঙ্কু সিং কে।

আরও পড়ুন: এবারের IPL-এ নতুন ভূমিকায় ধোনি! তাহলে কী খেলা ছাড়ছেন? মাহির পোস্ট ঘিরে চূড়ান্ত জল্পনা

rinku1

তাহলে কী তিনি বিশ্বকাপে নিশ্চিত? ঘটনা প্রবাহ তাই বলছে। বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় পরিষ্কার করে দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ক্যাপ্টেন হবেন রোহিত শর্মাই। তিনি ছারাও নির্বাচকদের নজরে যে সম্ভাব্য টিম রয়েছে তার মধ্যে অবশ্যই আছেন রিঙ্কু

rinku3

মোটামুটি বলেই দেওয়া যায়, আইপিএলে যেমনই পারফর্ম করুন না কেন কেকেআরের ফিনিশার, বিশ্বকাপে তাঁর জায়গা পাকা। উত্তরপ্রদেশের ক্রিকেটারের উত্থান উল্কা গতিতে। গত আইপিএলে পাঁচটা ছয়ের পর তাঁকে নিয়ে হইচই পড়ে যায়।

টি-২০ বিশ্বকাপের দলে নিশ্চিত রিঙ্কু! ইঙ্গিত দিল বোর্ড

rinku2

ভারতীয় টিমেও জায়গা পেয়ে যান। নিরাশ করেননি। উল্টে টিমকে ভরসা দিয়েছেন। ফিনিশার হিসেবে প্রতিষ্ঠাও পেয়ে গিয়েছেন।তাই আইপিএল আসার আগেই তাঁকে বিশ্বকাপের দলে ভাবতে শুরু করেছে বোর্ড তা এই ফটো শুট থেকেই স্পষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন